একেই বলে আধুনিক যুগের 'টারজান'! গত এক দশক ধরে শুধুই বনে বনে ঘুরছেন যুবক। দিনরাত খাচ্ছেন শুধু পাতা। সমাজ, সংস্কার, আচার, খাওয়াদাওয়ার রীতি বদলে দিব্যি কাটাচ্ছেন বনে।
2
8
ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেলাগাভি জেলায়। যুবকের নাম, বুদান খান হোসামানি। ৩৪ বছরের যুবক ১০ বছর আগে ঘরছাড়া হয়েছেন। এখন পাকাপাকিভাবে থাকেন বনে।
3
8
উগারাঘোলা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। সেখানেই থাকেন মা, ভাইয়েরা। আর বুদান থাকেন হেগোল্লা পাহাড়ের চূড়ায়। এটিই তাঁর বর্তমান ঠিকানা।
4
8
গত ১০ বছরে রান্না করা খাবার খাননি বুদান। তাঁর আশ্রয় গাছের তলায়। এখনও পর্যন্ত ৮০ রকমের পাতা খেয়েছেন। দিনরাত নানাধরনের পাতা খেয়েই পেট ভরে যায় তাঁর।
5
8
কীভাবে শিখলেন এই আদবকায়দা? জানা গেছে, বুলান শুধুমাত্র বনের হনুমান, বাঁদরদের দেখেন। বাঁদররা যে পাতা খায়, তিনিও সেই পাতা খেয়ে বেঁচে আছেন।
6
8
এমনকী সকালে, সন্ধ্যায় যোগা করেন। নানাধরনের ব্যয়াম করে রীতিমতো সিক্স প্যাক তৈরি করেছেন। বুদানকে একনজরে দেখে, 'টারজান' বলেই মনে হবে সকলের।
7
8
কিন্তু কেন বনে বসবাস করছেন? বুদান জানিয়েছেন, পরিবারের তরফে বিয়ের জন্য জোরাজুরি করা হচ্ছিল তাঁকে। বিয়ের চাপেই ঘরছাড়া হন। এরপর বনেই সুখ খুঁজে পান।
8
8
পরিবারের তরফে যদিও জানানো হয়েছে, বিয়ের জন্য আর জোর করা হয় না তাঁকে। বাড়িতে ফিরে আসার জন্য জোরাজুরি করা হয়। তবুও রাজি হননি বুদান।