মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে জনকল্যাণ শিবির় শুরু করেছে রাজ্য সরকার। গত জুন মাসে রাজ্য জুড়ে চার দিন ব্যাপী এই শিবির বসেছিল। সেখানে অন্নপূর্ণা যোজনা-সহ একগুচ্ছ প্রকল্পে আবেদন জানিয়েছিলেন হাজারও মানুষ।
মুখ্যমন্ত্রী বলেন, বছর শেষের আগে ফের তিনদিনের জনকল্যাণ শিবির বসছে। তিনদিনের জন্য এই ক্যাম্প বসবে বলে জানিয়েছেন তিনি।
5
6
শুভেন্দু অধিকারী বলেন, “এবার বিডিও অফিসে নয়, গ্রামীণ এলাকায় অঞ্চলে ও শহর এলাকায় ওয়ার্ড ভিত্তিক শিবির বসবে। সেখানে যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন জানাবেন ও যারা সেবা সেতু ক্যাম্পে আবেদন করেছেন, তাঁরাই আগামীদিনে নতুন বার্ধক্য ভাতা প্রাপক হিসেবে সুবিধা পাবেন।"
6
6
গড়বেতার সভা থেকেই মুখ্যমন্ত্রী জানান, আগামী বাজেটে বার্ধক্য ভাতা আরও বাড়ানো হবে।