দেব দীপাবলির সময় বেনারস যাওয়ার প্ল্যান? কোন কোন জায়গা না দেখলেই দারুণ মিস, রইল অন্যান্য নানা টিপস
নিজস্ব সংবাদদাতা
২ নভেম্বর ২০২৬ ১৬ : ৫৫
শেয়ার করুন
1
9
ভারতের অন্যতম প্রাচীন শহরগুলোর একটি বারাণসী। মনে করা হয় শিবের নিজের শহর এটি। গঙ্গার তীরে অবস্থিত এই প্রাচীন শহরের সঙ্গে যেমন একদিকে জড়িয়ে আছে প্রাচীন স্থাপত্য, ঘাট তেমনই রয়েছে সংস্কৃতি, গঙ্গা আরতির শোভা। কিন্তু দেব দীপাবলির সময় এক অন্য রূপ পায় বারাণসী। ছবি- সংগৃহীত
2
9
লক্ষ লক্ষ প্রদীপের আলোয় সেজে ওঠে বারাণসী। কার্তিক মাসে উদযাপিত হয় এই দেব দীপাবলি। এই সময় দেশ তো বটেই, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ্য লক্ষ্য মানুষ ভিড় জমান। আপনারও কি এই বছর দেব দীপাবলির সময় বারাণসী যাওয়ার পরিকল্পনা? তাহলে জেনে নিন কোথায় কোথায় ঘুরবেন, কী করবেন, আর কী নয়। ছবি- সংগৃহীত
3
9
কার্তিক মাসের পূর্ণিমায় উদযাপিত হয় দেব দীপাবলি। এটিকে ঈশ্বরদের দীপাবলিও বলা হয়ে থাকে। পৌরাণিক কাহিনি অনুসারে, এদিনই ত্রিপুরাসুরকে বধ করেছিলেন সব। তাই এদিন ঈশ্বররা পৃথিবীতে নেমে এসে প্রদীপ জ্বালিয়ে সেটাকে উদযাপন করেন। ছবি- সংগৃহীত
4
9
ঘাটে, বিশ্বনাথ মন্দিরে লক্ষ লক্ষ প্রদীপ জ্বালানো হয়। গোটা গঙ্গার পাড় প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে। শুধু তাই নয়, এদিন গঙ্গাতেও ভাসানো হয় প্রদীপ। ওড়ানো হয় ফানুস। সবটা মিলিয়ে এক নৈসর্গিক দৃশ্য তৈরি হয়। ছবি- সংগৃহীত
5
9
এই বছর ২৪ নভেম্বর উদযাপিত হবে দেব দীপাবলি। সাধারণত, দিওয়ালি বা কালীপুজোর ১৫ দিন পর এই উৎসব পালন করা হয়। এই সময় বারাণসী এসে কী করবেন জেনে নিন। ছবি- সংগৃহীত
6
9
অবশ্যই গঙ্গা আরতি দেখুন। চাইলে নৌকা ভ্রমণ করুন। বা নৌকা ভ্রমণ করতে করতেই গঙ্গা আরতি দেখুন। চেষ্টা করুন সন্ধ্যায় নৌকা ভ্রমণ করার, এতে প্রদীপের আলোয় সেজে ওঠা ঘাটের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ছবি- সংগৃহীত
7
9
পায়ে হেঁটে ঘুরে দেখুন বারাণসীর বিভিন্ন ঘাট। ভোর বা রাতের নিস্তব্দ ঘাটের সৌন্দর্য উপভোগ করতে ভুলবেন না কিন্তু! পারলে সেখানে এই সময় অনুষ্ঠিত হওয়া কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখুন। ছবি- সংগৃহীত
8
9
দেব দীপাবলির সময় বারাণসী গেলে এখন থেকেই হোটেল বুক করুন। নইলে তখন গিয়ে ঘর পেতে সমস্যায় পড়তে পারেন। সূর্যাস্তের আগেই ঘাটে পৌঁছে যান আরতি দেখার জন্য বা প্রদীপ জ্বালানোর জন্য। নিজের সমস্ত জিনিস নিরাপদে রাখুন। ছবি- সংগৃহীত
9
9
জুতো এমন পরুন যা পরে চলাচলে কোনও সমস্যা হবে না। আগে থেকে গাড়ি বুক করে রাখলে সুবিধা। জলের বোতল অবশ্যই সঙ্গে রাখুন।ছবি- সংগৃহীত