সিনেমায় অনীহা থেকে বলিউডের বেতাজ 'বাদশা'! বার্থডে বয় শাহরুখের সম্পত্তির মোট পরিমাণ জানেন কত?
নিজস্ব সংবাদদাতা
২ নভেম্বর ২০২৬ ১৫ : ০২
শেয়ার করুন
1
7
৬১ বছরে পা দিলেন তিনি। খাতায় কলমে প্রবীণ নাগরিক হলেও দর্শক, অনুরাগীদের কাছে তিনি প্রেমের মূর্ত প্রতীক। ৬১ বছরে এসেও স্ক্রিনে রোম্যান্সের উষ্ণতা ছড়াতে তাঁর সমকক্ষ নেই বললেই চলে। সমাজমাধ্যম জুড়ে তাঁর জন্মদিনের শুভেচ্ছাবার্তার বন্যা। মন্নতের সামনে ভিড় জমিয়েছে অগুনতি মানুষ। ৮ থেকে ৮০ এর যিনি কিং, তাঁর জন্মদিনে জেনে নিন কিং এর নেট ওয়ার্থ। ছবি- সংগৃহীত
2
7
সিনেমায় বিন্দুমাত্র আগ্রহ ছিল না তাঁর। হেমা মালিনী, রমেশ সিপ্পির ফোন পেয়েই শেষ পর্যন্ত বম্বে আসেন শাহরুখ খান, সই করেন ৫টি ছবিতে। আর এই কথা তিনি নিজেই অতীতে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন। ছবি- সংগৃহীত
3
7
নাটকের মঞ্চ থেকে ছোটপর্দা, সেখান থেকে বড়পর্দায় আসেন শাহরুখ খান। তাঁর উত্থান উল্কার গতিতে হলেও, পথটা যে খুব মসৃণ ছিল সেটা নয়। তাঁর যে এই বিপুল সম্পত্তি, সাম্রাজ্য সেটাও সহজে গড়ে ওঠেনি। শাহরুখ খানের জন্মদিনের দিন জেনে নিন তিনি মোট কত কোটির সম্পত্তির মালিক। ছবি- সংগৃহীত
4
7
হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, সবথেকে ধনী তারকা হলেন শাহরুখ খান। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১০০০ কোটি টাকা। যদিও ২০২৫ সালের তুলনায় বেশ কিছুটা কমেছে তাঁর সম্পত্তির পরিমাণ। গত বছর তিনি ১২,৪৯০ কোটি টাকার সম্পত্তির মালিক ছিলেন। এই বছর সেটা কমে ১০০০ কোটি টাকা হয়েছে। ছবি- সংগৃহীত
5
7
শাহরুখ খানের বাড়ি অর্থাৎ মন্নতের মূল্যই প্রায় ৩০০ কোটি টাকা। তাঁর এই লাক্সারি বাংলোতে রয়েছে সমস্ত আধুনিক সুযোগ সুবিধা। ছবি- সংগৃহীত
6
7
এছাড়া শাহরুখ খানের গাড়ির কালেকশন দেখার মতো। ক্যাডিল্যাক এস্ক্যালেড রয়েছে তাঁর। এছাড়া আছে রোলস রয়েস কুলিনান ব্ল্যাক ব্যাজ। ছবি- সংগৃহীত
7
7
শাহরুখ খানের আয়ের মূল উৎস তাঁর ছবি তো বটেই। এছাড়া তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট থেকেও ব্যাপক উপার্জন হয়। তিনি কলকাতা নাইট রাইডার্সের মালিক সেখান থেকেও আয় করেছেন। এছাড়া বিভিন্ন বিজ্ঞাপন তো আছেই, রয়েছে তাঁর আরও একাধিক সম্পত্তি।ছবি- সংগৃহীত