দীপাবলিতে বুধাদিত্য এবং শুক্রাদিত্য যোগে খুলবে ভাগ্য, বাড়ি গাড়ির স্বপ্নপূরণ, অর্থ, সম্মনপ্রাপ্তির যোগ
নিজস্ব সংবাদদাতা
২ নভেম্বর ২০২৬ ১৭ : ৩৯
শেয়ার করুন
1
11
দীপাবলি মানেই আলোর উৎসব, আনন্দ। এর সঙ্গে ২০২৬ সালের দীপাবলিতে তৈরি হচ্ছে বিশেষ গ্রহসংযোগ। জ্যোতিষীয় গণনা অনুযায়ী, একই সময়ে তৈরি হবে শুক্রাদিত্য যোগ এবং বুধাদিত্য যোগ।
2
11
এই দুই শুভ যোগের প্রভাবে চার রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে কর্মজীবন, ব্যবসা এবং আর্থিক ক্ষেত্রে লাভের সম্ভাবনা রয়েছে। দেখে নেওয়া যাক, কোন চার রাশির জন্য এবারের দীপাবলি বিশেষ শুভ হতে পারে।
3
11
৮ নভেম্বর, রবিবার দীপাবলি। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে স্বাতী নক্ষত্রের পাশাপাশি আয়ুষ্মান ও সৌভাগ্য যোগের সংযোগ থাকছে। অন্য দিকে, তুলা রাশিতে সূর্য ও শুক্রের যুতির ফলে তৈরি হবে শুক্রাদিত্য যোগ। সূর্য ও বুধের যুতিতে গঠিত হবে বুধাদিত্য যোগ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই দুই যোগের প্রভাবে কয়েকটি রাশির জীবনে সৌভাগ্য আসতে পারে।
4
11
মেষ রাশি: মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য দীপাবলির সময়টি বেশ শুভ হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন।
5
11
জমি-বাড়ি সংক্রান্ত কোনও সমস্যা থাকলে তা মিটে যেতে পারে। আর্থিক দিক থেকেও কিছুটা স্বস্তি মিলতে পারে। বিয়ের বিষয়ে পরিবারের সম্মতি পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
6
11
তুলা রাশি: দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এগোবে। নতুন কোনও সুযোগ আসতে পারে জীবনে। বহুদিনের কোনও স্বপ্ন দীপাবলির সময় পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
7
11
নতুন মানুষের সঙ্গে পরিচয় এবং তাঁদের সঙ্গে যৌথভাবে ব্যবসা শুরু করার সুযোগ আসতে পারে। পড়াশোনার ক্ষেত্রেও মনের মতো কলেজে ভর্তির সুযোগ পেতে পারেন।
8
11
ধনু রাশি: আপনার কাজের প্রশংসা করবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের লাভের সম্ভাবনা রয়েছে। কর্মজীবনে নতুন পরিবর্তন আসতে পারে। বাড়ি কেনার দীর্ঘদিনের স্বপ্নও পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
9
11
নতুন কোনও পরিকল্পনা বা ব্যবসায়িক সুযোগ ভবিষ্যতে আর্থিকভাবে লাভবান করতে পারে। কর্মক্ষেত্রের পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও সম্মান বাড়তে পারে।
10
11
মীন রাশি: মীন রাশির জাতক-জাতিকাদের জন্য এবারের দীপাবলি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। দাম্পত্য জীবনে সম্পর্ক আরও মধুর হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক বিশ্বাস ও বোঝাপড়া বাড়বে।
11
11
ব্যক্তিগত জীবনের কিছু স্বপ্নপূরণের সুযোগ আসতে পারে। পাশাপাশি নতুন লক্ষ্য স্থির করে এগিয়ে যাওয়ার জন্যও সময়টি অনুকূল হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে সময় কাটানোর সুযোগ পাবেন।