এক অদ্ভুত ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশের দেওরিয়া। এই জেলায় ১৪ বছর বছরের এক নাবালক মোমোর নেশা পূরণে নিজের বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকার গয়না চুরি করেছে বলে অভিযোগ।
2
6
পুলিশ জানিয়েছে, রামপুর কারখানা থানার সীমানার অন্তর্গত একটি গ্রামের বাসিন্দা ওই নাবালক মোমোর প্রতি এতটাই আসক্ত ছিল যে, সে গোপনে বাড়ি থেকে ধীরে ধীরে সোনার গয়না চুরি করে সেগুলো একজন মোমো বিক্রেতার কাছে দিচ্ছিল। কিন্তু সময় এগোতেই তা বুঝে যায় নাবালকের পরিবার।
3
6
ছেলের কুকীর্তির কথা কীভাবে বুঝল তার বাবা মা? ছেলেটির পিসি তাঁর গয়না নিতে বাপের বাড়ি আসেন। আলমারি খোলা হলে, অনেক অলঙ্কার পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদে পরিবার জানতে পারে যে, ছেলেই জিনিসপত্র চুরি করে রামপুর শহরে এক মোমো বিক্রেতার কাছে দিচ্ছিল।
4
6
হতবাক পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে পুলিশের কাছে যান।
5
6
একজন পুলিশ কর্তা জানিয়েছেন যে, অভিযোগটি গৃহীত হয়েছে এবং তদন্ত চলছে। তিনি বলেন "বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা বিস্তারিত যাচাই করছি এবং অভিযুক্তকে শীঘ্রই হেফাজতে নেওয়া হবে।"
6
6
পুলিশ এখন ওই মোমো বিক্রেতার সন্ধান করছে এবং চুরি যাওয়া গয়নার মোট মূল্য নির্ধারণ করছে।