আগামী মাসে বৃহস্পতির নক্ষত্রে বুধ গ্রহ প্রবেশ করতে চলেছে। ১ এপ্রিল রাত ৮ টা ১৯ মিনিটে গ্রহদের রাজকুমার বুধ গুরুর নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এন্ট্রি নেবে। আর এতেই ভাগ্য চমকাবে বেশ কিছু রাশির। হবে বাম্পার লাভ। ছবি- সংগৃহীত
2
10
বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, বুধ জ্ঞান, বুদ্ধি এবং ব্যবসার অধিপতি। অন্যদিকে বৃহস্পতি জ্ঞান, শিক্ষা, ধনসম্পদ লাভের অধিপতি। ফলে বুধ যখন বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে তখন একাধিক রাশির জাতকদের আর্থিক অবস্থা থেকে কেরিয়ারে তুমুল উন্নতি হবে। ছবি- সংগৃহীত
3
10
বৃষ: বুধের এই গোচর বৃষ রাশির জাতকদের জন্য দারুণ লাভজনক হতে চলেছে। ১ এপ্রিল থেকেই এই রাশির জাতকদের জীবনে ইতিবাচক বদল আসবে। কেরিয়ারে উন্নতি করবেন। বর্তমানের থেকে অনেকটাই বাড়বে আয়। ছবি- সংগৃহীত
4
10
কাজের জায়গায় দায়িত্ব বাড়বে। একই সঙ্গে কঠোর পরিশ্রমের জন্য প্রশংসিত হবেন। সহকর্মীরা সহযোগিতা করবেন। আয়ের নতুন উৎস তৈরি হবে। ছবি- সংগৃহীত
5
10
তুলা: সৃজনশীলতা বাড়বে এই সময়। বাড়বে আত্মবিশ্বাস। যে কাজে হাত দেবেন তাতে সফল হবেন। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা সেই পছন্দের চাকরি পাবেন। ছবি- সংগৃহীত
6
10
কৌশল এবং বুদ্ধির জোরে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মেলে ধরতে পারবেন। ভিড়ের মধ্যে নিজের একটা আলাদা পরিচিতি গড়ে তুলবেন। ছবি- সংগৃহীত
7
10
ধনু: বুধের গোচরের কারণে এই রাশির জাতকদের জীবনেও ইতিবাচক বদল আসবে। সমাজে মান সম্মান বাড়বে। খ্যাতি বাড়বে। ছবি- সংগৃহীত
8
10
যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সেই চেষ্টায় সফল হবেন। ব্যবসা বাড়বে। পরিবারে সুখ, শান্তি বজায় থাকবে। আবার দায়িত্ব বাড়বে। ছবি- সংগৃহীত
9
10
মকর: বুধের এই চাল শুভ প্রভাব ফেলবে মকর রাশির জাতকদের জীবনে। পদোন্নতি হবে। একই সঙ্গে প্রোডাক্টিভিটি বাড়বে। নতুন কোনও প্রজেক্ট পেতে পারেন। ছবি- সংগৃহীত
10
10
কাজের জন্য অফিসে প্রশংসিত হবেন। কাজ দিয়েই নিজের এক অনন্য পরিচিতি গড়ে তুলবেন। লটারির পেতে পারেন। হঠাৎ বিপুল ধনলাভ হতে পারে। ছবি- সংগৃহীত