গত রবিবার দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। কার্যত একপেশে ম্যাচে বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরি মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের। তবে এই হাইভোল্টেজ ম্যাচের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধুমাত্র কোহলি নন, লাইমলাইটে উঠে এসেছেন আরও এক সুন্দরী।
2
5
পাকিস্তানের সমর্থক ফারিয়াল ওয়াকার। ম্যাচের পর অন্যান্য সমর্থকদের মতোই এক সাক্ষাৎকারে নিজের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন তিনি। কিন্তু তাঁর উচ্ছ্বাস ও প্রাণবন্ত অভিব্যক্তি মন জয় করেছে নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এই পাকিস্তানি তরুণীর প্রতিক্রিয়া।
3
5
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে নেটপাড়া বলছে, ফারিয়ালের চেহারার সঙ্গে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও কৃতি শ্যাননের মিল রয়েছে। কে এই ফারিয়াল? জানা গিয়েছে, তিনি পেশায় শিক্ষাবিদ ক্রিকেট ভালবাসেন প্রচণ্ড। সৌদি আরবে জন্মগ্রহণ করলেও তিনি বেড়ে উঠেছেন দুবাইতে এবং বর্তমানে আরআইটি দুবাই ইউনিভার্সিটিতে কর্মরত।
4
5
জানা গিয়েছে, এই বিশ্ববিদ্যালয় থেকেই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন ফারিয়াল। শিক্ষার্থীদের সাফল্যের জন্য কাজ করাই তাঁর প্রধান পেশাগত লক্ষ্য, তবে ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসা ছোট থেকেই। বর্তমান পাকিস্তান দলে মহম্মদ রিজওয়ানকে ভাল লাগে তাঁর। পছন্দ শাহিদ আফ্রিদিকেও।
5
5
ভারতের প্রসঙ্গ উঠতেই ফারিয়ালের গলায় কিং কোহলির কথা। তিনি বলেন, ‘আমি বিরাটের বিশাল ভক্ত। তাঁর ব্যাটিং স্টাইল ও টেকনিক এককথায় অসাধারণ’। অপ্রত্যাশিতভাবে ভাইরাল হওয়া ফারিয়াল এখনও এই নতুন অভিজ্ঞতা উপভোগ করছেন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেটপ্রেমীদের ভালোবাসায় আপ্লুত তিনি।