চেহারায় বয়সের ছাপ পড়ছে? ঘরোয়া টোটকায় তৈরি এই জুস খেয়ে দেখুন, ফল পাবেন হাতেনাতে
নিজস্ব সংবাদদাতা
৭ নভেম্বর ২০২৬ ২০ : ১৮
শেয়ার করুন
1
10
চেহারায় বয়সের ছাপ পড়ে যাচ্ছে? ঘরোয়া টোটকাতেই হবে মুশকিল আসান। রোজ পান করুন এই হেল্থ ড্রিঙ্ক। ম্যাজিকের মতো ফল মিলবে।
2
10
একদম কম উপকরণেই তৈরি হবে এই ম্যাজিক জুস। যা আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে চিরযৌবন ধরে রাখবে।
3
10
এই ড্রিঙ্ক তৈরির জন্য লাগবে গাজর: ২-৩টি (ভাল করে ধুয়ে ছোট টুকরো করে কাটা), আদা: ১ ইঞ্চি পরিমাণ টুকরো (খোসা ছাড়ানো), পাতিলেবুর রস: ১ চা চামচ, জল: প্রয়োজনমতো।
4
10
প্রথমে গাজরের টুকরোগুলো এবং আদার টুকরো ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর এগুলোকে জুসারে বা ব্লেন্ডারে দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা হয়ে গেলে একটি ছাঁকনি বা সুতির কাপড়ের সাহায্যে জুসটি ছেঁকে একটি গ্লাসে ঢেলে নিন।
5
10
যদি একটু টক-মিষ্টি স্বাদ পছন্দ করেন, তবে এর সঙ্গে সামান্য পাতিলেবুর রস মিশিয়ে নিতে পারেন। এই জুসটি ছাঁকার পর তাজা অবস্থাতেই পান করা সবচেয়ে ভাল।
6
10
আদা এবং গাজরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ উপাদান থাকে, যা ত্বককে ভেতর থেকে সুস্থ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে।
7
10
গাজরে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন এবং ভিটামিন এ থাকে, যা শরীরের ভিতরে গিয়ে অ্যান্টিঅক্সিডেন্টে রূপান্তরিত হয়। এটি ত্বকের ফ্রি র্যাডিক্যালের ক্ষতি রোধ করে এবং মুখে বয়সের ছাপ ও বলিরেখা পড়তে দেয় না।
8
10
এতে থাকা ভিটামিন সি ত্বকের প্রধান প্রোটিন 'কোলাজেন' তৈরিতে সাহায্য করে। কোলাজেন ত্বকের ইলাস্টিসিটি বা টানটান ভাব বজায় রাখে, ফলে ত্বকে বয়সের ছাপ পড়ে না।
9
10
আদার মধ্যে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি। এটা ত্বকের রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে, যার ফলে মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা ও দীপ্তি ফিরে আসে।
10
10
আদা এবং গাজর দুই-ই ত্বককে ভিতর থেকে ডিটক্সিফাই বা বিষমুক্ত করে। এটা ত্বকের ট্যান, ব্রণের দাগ এবং বিভিন্ন সংক্রমণ দূর করতে দারুণ কার্যকরী।