পাঁঠার মাংসটা ভাল করে ধুয়ে নিন। তারপর ম্যারিনেশনের জন্য এতে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং টক দই দিন। সবটা একসঙ্গে ভাল করে মেখে সরিয়ে রাখুন। ছবি- সংগৃহীত
4
8
এবার একটা পেস্ট বানিয়ে নিন। এর জন্য লাগবে দুই চামচ করে গোটা ধনে, রাঁধুনি এবং গোলমরিচ। সঙ্গে নিন আদা কুচি, কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে মিহি করে পেস্ট করে নিন। ছবি- সংগৃহীত
5
8
এবার একটি কড়াইয়ে সর্ষের তেলের সঙ্গে এক চামচ ঘি গরম করে তাতে গোটা ধনে, হিং, শুকনো লঙ্কা ফোড়ন দিন। এবার তাতে আগে থেকে বানিয়ে রাখা মিশ্রণ ঢেলে দিন। ছবি- সংগৃহীত
6
8
এই মিশ্রণ একটু কষিয়ে নিয়ে দিয়ে দিন টমেটো কুচি। ভাল করে কষিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দিন। ভাল করে কষাতে থাকুন এবার। সঙ্গে দিয়ে দিন আলু। এক্ষেত্রে আলু আগে থেকে ভেজে রাখতে পারেন। অথবা না ভেজে রাখলেও হবে। ছবি- সংগৃহীত
7
8
হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো এবং চিনি দিয়ে দিন। তবে মনে রাখবেন ম্যারিনেশনে হলুদ, লঙ্কা এবং নুন দিয়েছেন। সুতরাং এবার যে গুঁড়ো মশলা দেবেন, সেটার পরিমাণের দিকে নজর রাখবেন। সবটা ভাল করে কষান।ছবি- সংগৃহীত
8
8
১০-১৫ মিনিট কষানোর পর গরম জল দিয়ে ঢাকনা দিয়ে আঁচ কমিয়ে মাংস সেদ্ধ হতে দিন। মাংস সেদ্ধ হয়ে এলে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন নিরামিষ পাঁঠার মাংসের ঝোল।ছবি- সংগৃহীত