আজ শনিবার ২ মে এক গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় ঘটনা ঘটেছে। মঙ্গল গ্রহের উদয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যখন কোনও গ্রহ 'উদয়' হয়, তখন তার শক্তি আবার সক্রিয় হয়ে ওঠে এবং তার প্রভাবও বেশি করে অনুভূত হয়। এই কারণে মঙ্গলের উদয়কে খুবই গুরুত্বপূর্ণ সময় হিসেবে ধরা হয়।
2
10
মঙ্গল গ্রহকে শক্তি, সাহস, আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতার প্রতীক বলা হয়। তাই এর উদয় হলে মানুষের জীবনে নতুন উদ্যম, কাজের গতি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়তে পারে।
3
10
আজ শনিবার ভোর ৪:৩০ মিনিটে মঙ্গল গ্রহ উদিত হয়েছে। এর ফলে পাঁচটি রাশির জাতক-জাতিকার জীবনে ইতিবাচক প্রভাব পড়বে।
4
10
মেষ: মঙ্গল এই রাশির অধিপতি, তাই এর উদয় মেষ রাশির জন্য খুব শুভ। আটকে থাকা কাজ আবার শুরু হতে পারে। চাকরি বা ব্যবসায় উন্নতির সুযোগ আসতে পারে। স্বাস্থ্যও আগের থেকে ভালো হতে পারে এবং আত্মবিশ্বাস বাড়বে।
5
10
সিংহঃ এই সময় কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন দায়িত্ব পেতে পারেন, যা আপনার সম্মান বাড়াবে। আয় বাড়ারও ইঙ্গিত রয়েছে। যারা চাকরিতে আছেন, তাদের জন্য পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে।
6
10
তুলাঃ অর্থনৈতিক দিক থেকে এই সময় ভাল যেতে পারে। নতুন আয় আসার পথ খুলতে পারে। পরিবারে সুখ-শান্তি বাড়বে এবং সম্পর্ক আরও মজবুত হতে পারে।
7
10
বৃশ্চিকঃ পুরনো সমস্যা বা ঝামেলা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক শান্তি বাড়বে। জমি-বাড়ি বা বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে লাভ হতে পারে।
8
10
মকরঃ যারা দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে ছিলেন, তাদের জন্য স্বস্তির সময় শুরু হতে পারে। আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। স্বাস্থ্যেও উন্নতি দেখা যেতে পারে
9
10
সবমিলিয়ে, মঙ্গলের উদয় অনেকের জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে কাজ, অর্থ এবং আত্মবিশ্বাসের ক্ষেত্রে।
10
10
একথা মনে রাখা জরুরি, এসবই জ্যোতিষ নির্ভর ধারণা। বাস্তব জীবনে সাফল্য নির্ভর করে নিজের পরিশ্রম, সিদ্ধান্ত এবং পরিস্থিতির উপর।