দিন দিন যে হারে বিচ্ছেদের ঘটনা বাড়ছে তাতে অনেকেই ছাদনাতলায় যেতে ভয় পাচ্ছেন। কমিটমেন্ট ফোবিয়া দেখা দিচ্ছে। তবে যদি ডিভোর্স দূরে রেখে সফল বিবাহিত জীবন কাটাতে চান তাহলে বিয়ের আগে সঙ্গীর সঙ্গে এই ৭ জিনিস করুন। যদি উত্তীর্ণ হতে পারেন জানবেন বাকিদের তুলনায় আপনাদের বিয়ে টিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। ছবি- সংগৃহীত
2
9
ঝগড়া: কম বেশি প্রতিটি যুগলের মধ্যেই ঝগড়া অশান্তি হয়। কিন্তু ঝগড়া হলে সেটা পুষে না রেখে দু'জনে বসে সেটা মেটানোর চেষ্টা করুন। পুরনো কথা তুলে খোঁচা দেবেন না সঙ্গীকে। সমস্যাকে টিম ওয়ার্ক হিসেবে দেখুন এবং সলভ করার চেষ্টা করুন। পালাবেন না। ছবি- সংগৃহীত
3
9
দু'জন মানুষ হুবহু এক হবে, তাঁদের পছন্দ, অপছন্দ মিলবে এটা কখনই সম্ভব নয়। তাহলে কী করণীয়? মধ্যপন্থা বের করুন। ধরা যাক, আপনি রাত জগতে পছন্দ করেন এবং আপনার পার্টনার সকালে উঠতে। তাহলে রাতে আপনার সঙ্গী ঘুমানোর আগে কিছুটা সময় একসঙ্গে কাটান। বা দিন শুরুর সময় কিছুটা সময় একে অন্যকে দিন। নিজের পছন্দের পাশাপাশি সঙ্গীর পছন্দ, অপছন্দকে জানুন, মনে রাখুন। সেগুলোকে গুরুত্ব দিন। ছবি- সংগৃহীত
4
9
একে অন্যকে বাহবা দিন। উৎসাহ দিন। প্রিয়জনের থেকে পাওয়া উৎসাহ কাজের ইচ্ছেকে আরও বাড়িয়ে দেয়। প্রোডাকটিভ বানায়। ছবি- সংগৃহীত
5
9
সিনেমা, সিরিজ দেখে বা বই পড়ে কোনও অবাস্তব প্রত্যাশা রাখবেন না সঙ্গীর থেকে। আবার অন্য কারও সঙ্গী তাঁর জন্য কিছু করেছেন বলে, আপনার সঙ্গীকেও সেই এক কাজ করতে হবে সেটা প্রত্যাশা করবেন না। কিছু চাইলে সেটা নিয়ে খোলাখুলি আলোচনা করুন। ছবি- সংগৃহীত
6
9
কোনও মানুষ নিখুঁত হন না। ফলে একে অন্যের খুঁতগুলো জানুন, বুঝুন। সেটাকে মেনে নিন। ভুল হলে শুধরে দিন। ছবি- সংগৃহীত
7
9
ছোট ছোট বিষয়ে হাসি মজা করুন। হিউমার কিন্তু সম্পর্ককে দৃঢ় করে। তবে সঙ্গী বা তাঁর পছন্দের কোনও জিনিস বা সম্পর্ক নিয়ে মশকরা করবেন না। এতে তিনি আঘাত প্রাপ্ত হতে পারেন। ছবি- সংগৃহীত
8
9
ভাল খবর হোক বা খারাপ, প্রথম খবর আগে আপনার সঙ্গীকেই দিন। সারপ্রাইজ দেওয়ার হলেও আগে তাঁকেই বলুন। এতে তিনি অনুভব করবেন আপনার কাছে তিনি গুরুত্বপূর্ণ। ছবি- সংগৃহীত
9
9
বিয়ে করার আগে এই ছোটখাটো জিনিসগুলো একে অন্যের সঙ্গে করুন। যদি দেখেন অ্যাডজাস্ট করতে পারছেন, মেনে মানিয়ে নিতে পারছেন তাহলে জানবেন বৈবাহিক জীবনে বিশেষ অসুবিধা হবে না। ছবি- সংগৃহীত