ভোট মিটেছে। তবে এবার নবান্নতে আর তিনি ফিরতে পারেননি। তবে ফিরলেন আদালতে। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, রাজ্যের তিন বারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিন আদালতে হাজির হন, একেবারে আইনজীবীর বেশে।
2
6
আদালতে একগুচ্ছ বিষয়ে সওয়াল করেন তিনি। সূত্রের খবর মমতা সওয়াল করেন ভোট পরবর্তী হিংসা মামলা নিয়ে। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর, মহিলা-শিশুদের হেনস্থা, মাছের বাজারে ভাঙচুর, নিউ মার্কেট এলাকায় ভাঙচুর, বুলডোজার-সহ একগুচ্ছ প্রসঙ্গ উঠে আসে।