মালদার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আকাশপথে পরিদর্শন করলেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রিন্সিপাল সচিব রাজেশ সিনহা।
2
6
বুধবার তাঁর সঙ্গে ছিলেন সিভিল ডিফেন্সের ডিজি সঞ্জয় সিং, জেলাশাসক রাজনবীর সিং এবং পুলিশ সুপার সহ সেচ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা।
3
6
আকাশপথে পরিদর্শনের পর জেলা প্রশাসনিক ভবনে এক উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন মানিকচকের বিজেপি বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডলও।
4
6
বৈঠক শেষে রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রিন্সিপাল সচিব জানান, বিপর্যয় মোকাবিলার কাজ জোরকদমে চলছে। তবে জমা জল থেকে সাধারণ মানুষের এখনই রেহাই মেলার কোনও সম্ভাবনা নেই।
5
6
তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। সেই কারণে আধিকারিকদের আগাম সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
6
6
অন্যদিকে, সিভিল ডিফেন্সের ডিজি সঞ্জয় সিং জানান, উদ্ধারকাজের জন্য তাঁদের টিম সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং ইতিমধ্যেই ত্রাণ ও উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে।