বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব ফেলে।
2
12
আগামী ১৬ এপ্রিল জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তৈরি হতে চলেছে একটি বিশেষ শুভ যোগ- মহালক্ষ্মী রাজযোগ। এই যোগ তৈরি হয় যখন মঙ্গল ও চন্দ্র একই রাশিতে একসঙ্গে অবস্থান করে।
3
12
এবার এই সংযোগ ঘটছে মীন রাশিতে, যা সাধারণত শান্তি, কল্পনা ও আধ্যাত্মিকতার রাশি হিসেবে পরিচিত।
4
12
জ্যোতিষশাস্ত্রে, মঙ্গলকে সাহস, শক্তি এবং বীরত্বের কারক গ্রহ বলা হয়। কোষ্ঠীতে মঙ্গল অর্থাৎ সেনাপতি গ্রহ শক্তিশালী হলে ভাগ্য সবসময় পাশে থাকে। আর মঙ্গলের অবস্থান যদি শুভ হয়, তাহলে জীবনে উন্নতির পথ প্রশস্ত হয়।
5
12
চন্দ্র একটি রাশিতে প্রায় আড়াই দিন থাকে, ফলে ১৫ দিন অন্তর এক একটি রাশিতে ফিরে আসে।
6
12
জ্যোতিষীদের মতে, মঙ্গল ও চন্দ্রের বিশেষ অবস্থান অর্থ, উন্নতি এবং সৌভাগ্যের ইঙ্গিত দেয়।
7
12
এই সময়টাকে অনেকেই নতুন সুযোগের সময় হিসেবে মনে করেন। বিশেষ করে যাঁরা অনেকদিন ধরে কাজ বা ব্যবসায় আটকে ছিলেন, তাঁদের জন্য এই সময়টা ভাল ফল দিতে পারে।
মিথুনঃ মিথুন রাশির মানুষের জন্য এই সময়টা বেশ ইতিবাচক হতে পারে। চাকরির ক্ষেত্রে ভাল খবর আসতে পারে। নতুন কাজ শুরু করার সুযোগও মিলতে পারে। যারা ব্যবসা করেন, তাঁদের লাভের সম্ভাবনা রয়েছে। এছাড়া পুরনো কোনও সমস্যা বা আটকে থাকা কাজ এই সময় মিটে যেতে পারে।
10
12
ধনুঃ ধনু রাশির জাতকদের জন্যও এই সময় শুভ। বাড়ি, জমি বা গাড়ি কেনাবেচার ক্ষেত্রে লাভ হতে পারে। পরিবারে সুখ-শান্তি বাড়বে। তবে খরচও কিছুটা বাড়তে পারে, তাই অর্থ খরচের ক্ষেত্রে একটু সতর্ক থাকা ভাল।
11
12
মীনঃ মীন রাশির জন্য এই যোগ সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে, কারণ এই রাশিতেই গ্রহের মিলন ঘটছে। আত্মবিশ্বাস বাড়বে, নতুন দায়িত্ব নেওয়ার সুযোগ আসবে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা দেখানোর সুযোগ পাবেন। তবে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য রাখা জরুরি এবং অর্থ লেনদেনে সাবধান থাকতে হবে।
12
12
তবে এই ধরনের জ্যোতিষীয় যোগ সকলের জীবনে একইভাবে কাজ করে না। কারও জন্মছক অনুযায়ী ফল কম-বেশি হতে পারে। তাই এটিকে নিশ্চিত ভবিষ্যদ্বাণী না ভেবে সম্ভাবনা হিসেবে দেখা ভাল।