অনেকেই মনে করেন বড় অঙ্কের অর্থ বিনিয়োগ না করলে উল্লেখযোগ্য সম্পদ তৈরি করা সম্ভব নয়। কিন্তু বাস্তবে নিয়মিত ছোট ছোট বিনিয়োগও দীর্ঘমেয়াদে বিপুল সম্পদ গড়ে তুলতে পারে।
2
11
বিশেষ করে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে চক্রবৃদ্ধি সুদের শক্তিকে কাজে লাগিয়ে বড় তহবিল তৈরি করা সম্ভব।
3
11
আর্থিক বিশেষজ্ঞদের মতে, যদি কোনও ব্যক্তি প্রতি মাসে মাত্র ২,০০০ করে এসআইপি-তে বিনিয়োগ করেন এবং গড়ে বছরে ১২ শতাংশ রিটার্ন পান, তাহলে ২৫ বছর পর তাঁর বিনিয়োগের মূল্য প্রায় ৩৮ লক্ষে পৌঁছতে পারে। দীর্ঘ সময় ধরে নিয়মিত বিনিয়োগ এবং চক্রবৃদ্ধি সুদের প্রভাবই এই বিপুল বৃদ্ধির মূল কারণ।
4
11
চক্রবৃদ্ধি সুদকে প্রায়ই বিশ্বের অষ্টম আশ্চর্য বলা হয়। কারণ এখানে শুধু মূলধনের উপর নয়, অর্জিত লাভের উপরও লাভ যোগ হতে থাকে। ফলে সময় যত বাড়ে, সম্পদের বৃদ্ধির গতি তত দ্রুত হয়।
5
11
ধরা যাক, একজন বিনিয়োগকারী প্রতি মাসে ২,০০০ টাকার এসআইপি শুরু করলেন। সেই হিসাবে এক বছরে তাঁর মোট বিনিয়োগ হবে ২৪,০০০। ২৫ বছরে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৬ লক্ষ।
6
11
কিন্তু যদি এই বিনিয়োগে গড়ে ১২ শতাংশ বার্ষিক রিটার্ন পাওয়া যায়, তাহলে ম্যাচিউরিটির সময় মোট তহবিলের পরিমাণ প্রায় ৩৮ লক্ষে পৌঁছতে পারে।
7
11
অর্থাৎ, বিনিয়োগকারী যেখানে নিজের পকেট থেকে মাত্র ৬ লক্ষ বিনিয়োগ করেছেন, সেখানে প্রায় ৩২ লক্ষেরও বেশি অর্থ এসেছে শুধুমাত্র বিনিয়োগের উপর অর্জিত রিটার্ন থেকে। এই উদাহরণই দেখায়, দীর্ঘ সময় ধরে বিনিয়োগ ধরে রাখলে চক্রবৃদ্ধি সুদের প্রভাব কতটা শক্তিশালী হতে পারে।
8
11
বিশেষজ্ঞরা বলেন, এসআইপি-র সবচেয়ে বড় সুবিধা হল এটি বিনিয়োগকারীদের বাজারের ওঠানামা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হয় না। নিয়মিত নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগের ফলে বাজার নিম্নমুখী থাকলে বেশি ইউনিট এবং ঊর্ধ্বমুখী থাকলে কম ইউনিট কেনা হয়। দীর্ঘমেয়াদে এই পদ্ধতি গড় ক্রয়মূল্য কমাতে সাহায্য করে, যা ‘রুপি কস্ট অ্যাভারেজিং’ নামে পরিচিত।
9
11
বর্তমান সময়ে চাকরিজীবী, তরুণ বিনিয়োগকারী এবং মধ্যবিত্ত পরিবারের কাছে এসআিপি একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম হয়ে উঠেছে। কারণ অল্প টাকায় বিনিয়োগ শুরু করা যায় এবং দীর্ঘমেয়াদে বড় আর্থিক লক্ষ্য যেমন সন্তানের শিক্ষা, বাড়ি কেনা বা অবসরকালীন তহবিল গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
10
11
তবে মনে রাখতে হবে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারের ঝুঁকির সঙ্গে যুক্ত। ১২ শতাংশ রিটার্ন কোনও নিশ্চয়তাপ্রাপ্ত হার নয়; এটি দীর্ঘমেয়াদে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডের সম্ভাব্য গড় রিটার্নের একটি উদাহরণ মাত্র। প্রকৃত রিটার্ন বাজার পরিস্থিতির উপর নির্ভর করে কম বা বেশি হতে পারে।
11
11
তবুও একটি বিষয় স্পষ্ট—বিনিয়োগের ক্ষেত্রে বড় অঙ্কের অর্থ নয়, বরং সময় এবং নিয়ম সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই যত তাড়াতাড়ি এসআইপি শুরু করা যায়, দীর্ঘমেয়াদে সম্পদ তৈরির সম্ভাবনাও তত বেশি হয়।