তিনি বলিউডের 'ধক ধক গার্ল', সৌন্দর্যে আর মনভোলানো হাসিতে জয় করেছেন কোটি ভক্তের হৃদয়৷ তিনি মাধুরী দীক্ষিত। অভিনেত্রীর জন্মদিনে রইল অধরা মাধুরী কথা।
2
16
প্রায় চার দশকের কেরিয়ারে ৭৫-এরও বেশি ছবিতে অভিনয় করেছেন৷ ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন ছয় বার৷ পদ্মশ্রী সম্মানে ভূষিত মাধুরী৷
3
16
১৯৬৭ সালের ১৫ মে— মুম্বইয়ের এক মারাঠি কোঙ্কনস্থ ব্রাহ্মণ পরিবারে জন্ম মাধুরীর। চার ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট মেয়ে৷
4
16
মাত্র তিন বছর বয়সে যখন অন্য শিশুরা পুতুল নিয়ে খেলে, ছোট্ট মাধুরী তখন কত্থকের তালে তাল মেলাতে ব্যস্ত৷ ৮ বছর প্রশিক্ষণ, ৯ বছর বয়সে বৃত্তি লাভ, প্রতিনিয়ত চর্চায় হয়ে ওঠেন একজন পেশাদার কত্থক নৃত্যশিল্পী।
5
16
অভিনয়ের আলোয় আসার আগে ইচ্ছা ছিল মাইক্রোবায়োলজি নিয়ে গবেষণা করার৷ জীবাণুবিজ্ঞানী (microbiologist) হতে চেয়েছিলেন মাধুরী। মুম্বইয়ের বিলে পার্লের সাঠ্যে কলেজ-এ মাইক্রোবায়োলজি নিয়ে বিএসসি-তে ভর্তিও হন। কিন্তু ছ’ মাসের মধ্যেই অভিনয়ে চলে আসেন৷
6
16
তাপস পালের সঙ্গে অবোধ ছবিতে অভিনয় দিয়েই কেরিয়ার শুরু হয়েছিল মাধুরীর। ছবিটি বাণিজ্যিকভাবে সফল না হলেও সমালোচকদের প্রশংসা পেয়েছিল মাধুরীর সরল অভিনয়।
7
16
এরপর ‘স্বাতী’, ‘হিফাজ়ত’, ‘উত্তর-দক্ষিণ’, ‘আওয়ারা বাপ’, ‘মানব হত্যা’, ‘খাতরোঁ কে খিলাড়ি’— পরপর ছ’টি ব্যর্থতা। সেই সময়ে অনেকেই বলেছিলেন, “মেয়েটির ভবিষ্যৎ নেই।” কিন্তু মাধুরী ছাড়েননি।
8
16
প্রথম ছবির পর পরপর ছ’টি ফ্লপ— মাধুরীর কেরিয়ার তখন প্রশ্নের মুখে। কিন্তু ১৯৮৮ সালের ‘তেজাব’ সব বদলে দেয়। এন. চন্দ্র-পরিচালিত এই ছবির ‘এক, দো, তিন’ গান এবং মোহিনী চরিত্র মাধুরীকে রাতারাতি স্টার বানায়।
9
16
'তেজাব' বছরের সর্বোচ্চ আয়কারী ছবি হয়ে ওঠে৷ মাধুরী দীক্ষিত প্রথমবার ফিল্মফেয়ার এর জন্য মনোনয়ন পেয়েছিলেন৷
10
16
‘হাম আপকে হ্যায় কৌন’ ছিল সাত বছর ধরে বলিউডের সর্বোচ্চ আয়কারী ছবি। ১৭টি ফিল্মফেয়ার মনোনয়ন, ৬টি জয়— আজও অপ্রতিরোধ্য নজির।
11
16
নব্বইয়ের দশকে পুরুষ সহ-অভিনেতাদের থেকেও বেশি পারিশ্রমিক পেতেন মাধুরী৷ যেই সময় নারী পুরুষের আয়ের পার্থক্য ছিল আকাশ পাতাল সেই সময় মাধুরীর জন্য ছিল এই ব্যবস্থা৷
12
16
তিনিই একমাত্র বলিউড অভিনেত্রী, যাঁর কোরিওগ্রাফি করেছেন স্বয়ং পণ্ডিত বিরজু মহারাজ। ‘দেবদাস’ ও ‘দেড় ইশকিয়া’-তে।
13
16
বিখ্যাত চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন মাধুরীর এতটাই ভক্ত ছিলেন যে— ‘হম আপকে হ্যায় কৌন’ ছবিটি দেখেছিলেন ৬৭ বার! একবার পুরো প্রেক্ষাগৃহ বুক করেছিলেন শুধু এই ছবি দেখার জন্য।
14
16
মাধুরীকে নিয়ে এঁকেছিলেন এক বিশাল সিরিজ়। ‘গজ গামিনী’ (২০০০) সালে আঁকা এই বিখ্যাত ছবিগুলিতে মাধুরী ছিল মুখ্য চরিত্রে।
15
16
নক্ষত্রপুঞ্জের একটি তারা মাধুরীর নামে নামাঙ্কিত করেছে তাঁর ভক্ত সংগঠন।
১৯৯৯ সালে হৃদরোগ-বিশেষজ্ঞ ডঃ শ্রীরাম নেনে-কে বিয়ে করেন মাধুরী৷
16
16
দুই পুত্রের মা মাধুরী ২০১৪ থেকে UNICEF-এর সঙ্গে শিশু-অধিকার রক্ষায় কাজ করেন৷ নিজস্ব অনলাইন নৃত্য-প্ল্যাটফর্মও রয়েছে ‘ডান্স উইথ মাধুরী’।