'সুন্দরী নারী দেখলেই...,' স্ত্রীর সঙ্গে ২৭ বছরের দাম্পত্য, তবুও মাধবনের মন পড়ে থাকে কোনদিকে?
নিজস্ব সংবাদদাতা
৯ জুন ২০২৬ ০৯ : ৪১
শেয়ার করুন
1
10
বলিউডের অন্যতম সফল অভিনেতা আর মাধবন। স্ত্রী সরিতার সঙ্গে দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য তাঁর।
2
10
ফিল্ম ইন্ডাস্ট্রির মতো গ্ল্যামার দুনিয়ায় থেকেও কীভাবে এত দীর্ঘ সময় ধরে সম্পর্কের প্রতি অবিচল থাকা যায়, তা অনেকের কাছেই বিস্ময়। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাধবন তাঁর এই দীর্ঘস্থায়ী সম্পর্কের গোপন রহস্য ফাঁস করেছেন।
3
10
সম্প্রতি বিবাহিত জীবনের ২৭ বছর পূর্ণ করলেন এই দম্পতি। এই দীর্ঘ পথচলায় মাধবন নিজেকে সবসময় স্ত্রীর প্রতি অনুগত রেখেছেন।
4
10
অভিনেতা জানান, আনুগত্য তাঁর রক্তে মিশে আছে, যা তিনি পরিবার থেকেই শিখেছেন।
5
10
তাঁর কথায়, “আমার পরিবার জামশেদজি টাটার প্রতি আজীবন অনুগত ছিল, তাই আনুগত্য জিনিসটা আমার সহজাত। আলাদা করে চেষ্টা না করলেও আমি আমার সম্পর্কের প্রতি বিশ্বস্তই থাকি।”
6
10
মাধবন অকপটে স্বীকার করেন, “আমি অবশ্যই সুন্দরী নারীদের প্রতি আকর্ষিত হই। কিন্তু দিনশেষে আমি বাড়ির শান্তির কথা ভাবি। বাইরের কোনও সম্পর্কে জড়িয়ে পড়ে জটিলতা বাড়ানোর চেয়ে ঘরে ফিরে স্ত্রীর পাশে সময় কাটানোই আমার কাছে বেশি আনন্দের।”
7
10
সম্পর্কের ক্ষেত্রে তিনি পরিচালক মণি রত্নমের একটি উপদেশ সর্বদা মনে রেখেছেন। মণি রত্নম তাঁকে শিখিয়েছিলেন, কোনও সম্পর্ক যদি ভাল চলে, তবে অকারণে তা পরীক্ষা করার প্রয়োজন নেই।
8
10
অহেতুক পরীক্ষা করতে গেলেই সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
9
10
মাধবন আরও জানান, স্ত্রী সরিতার কাছে তাঁর সমস্ত সোশ্যাল মিডিয়া ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাক্সেস রয়েছে।
10
10
এমনকী কেরিয়ারের শুরুর দিকে যখন তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী, তখনও তিনি অনুরাগীদের পাঠানো চিঠি সরিতার সামনেই খুলতেন। কোনও লুকোচুরি নয়, বরং স্বচ্ছতাই তাঁদের সম্পর্কের ভিত্তি।