এখন বেশিরভাগ মানুষই মোবাইল ফোনের মাধ্যমে এলপিজি গ্যাস সিলিন্ডার বুক করেন। ইন্ডেন, ভারত গ্যাস বা এইচপি গ্যাস- সব সংস্থাই অনলাইন বুকিংয়ের সুবিধা দেয়।
2
12
অনলাইন বুকিংয়ে সময় বাঁচে এবং লাইনে দাঁড়ানোর ঝামেলাও থাকে না। তবে অনেক সময় গ্যাস বুক করতে গিয়ে বড় সমস্যায় পড়েন গ্রাহকেরা।
3
12
বুকিংয়ের সময় মোবাইলে ওটিপি আসে না। ফলে বুকিং সম্পূর্ণ করা যায় না। এই সমস্যায় চিন্তা না করে কয়েকটি সহজ বিষয় মাথায় রাখলেই দ্রুত সমাধান পাওয়া সম্ভব।
4
12
প্রথমে দেখে নিতে হবে, গ্যাস এজেন্সির সঙ্গে যে মোবাইল নম্বরটি রেজিস্টার করা রয়েছে, সেটি ঠিক আছে কি না। অনেক সময় পুরনো নম্বর রেজিস্টার থাকা বা নম্বর বন্ধ হয়ে যাওয়ার কারণে ওটিপি পৌঁছয় না।
5
12
যদি নম্বর বদলে গিয়ে থাকে, তাহলে দ্রুত গ্যাস এজেন্সিতে যোগাযোগ করে নতুন নম্বর আপডেট করতে হবে।
6
12
অনেক ক্ষেত্রে মোবাইল নেটওয়ার্ক দুর্বল থাকলেও ওটিপি আসতে দেরি হয়। তাই বুকিংয়ের সময় ভাল নেটওয়ার্ক আছে এমন জায়গায় থাকাই ভাল।
7
12
কখনও কখনও ফোনের 'ডু নট ডিস্টার্ব' বা ডিএনডি মোড চালু থাকলে ওটিপি ব্লক হয়ে যায়। তাই ফোনের সেটিংসে গিয়ে ডিএনডি বন্ধ আছে কিনা, সেটাও দেখে নিতে হবে।
8
12
আরও একটি সাধারণ সমস্যা হল বারবার ওটিপি চাওয়া। কেউ কেউ ওটিপি না পেয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই বারবার 'রিসেন্ড ওটিপি'-তে ক্লিক করেন। এতে সিস্টেম কিছু সময়ের জন্য ব্লক হয়ে যেতে পারে। তাই একবার ওটিপি রিকোয়েস্ট পাঠানোর পর অন্তত কয়েক মিনিট অপেক্ষা করা উচিত।
9
12
শুধু অ্যাপ নয়, এখন গ্যাস বুক করার আরও অনেক উপায় রয়েছে। এসএমএস, আইভিআরএস কল এবং হোয়াটসআপের মাধ্যমেও বুকিং করা যায়
10
12
অনেক সময় অ্যাপে সমস্যা হলেও হোয়াটসঅ্যাপ বুকিং সহজে কাজ করে। গ্যাস সংস্থার নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে 'রিফিল' লিখে পাঠালেই বুকিং শুরু হয়ে যায়। কিছু ক্ষেত্রে ওটিপি ছাড়াই বুকিং সম্পূর্ণ হয়ে যায়।
11
12
ফোনের মেসেজ ইনবক্স ভর্তি থাকলেও নতুন ওটিপি ঢুকতে সমস্যা হতে পারে। তাই পুরনো ও অপ্রয়োজনীয় মেসেজ ডিলিট করে জায়গা খালি রাখা ভালো। এছাড়া ফোন রিস্টার্ট করলেও অনেক সময় নেটওয়ার্ক সমস্যা ঠিক হয়ে যায়।
12
12
সব চেষ্টা করার পরও যদি ওটিপি না আসে, তাহলে কাস্টমার কেয়ার নম্বরে ফোন করা বা সরাসরি গ্যাস এজেন্সিতে যোগাযোগ করাই সবচেয়ে ভাল উপায়। তাদের সাহায্যে খুব সহজেই সমস্যার সমাধান করা সম্ভব।