দিনের বেলায় থাকবে না রোদ। টানা কয়েক মিনিট ঘুটঘুটে অন্ধকারে ডুবে যাবে বিশ্ব! হঠাৎ কয়েক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে। গরমকালেও দিনের বেলায় ঠান্ডা অনুভূত হবে।
2
8
শুধু তাইই নয়, ঠিক ওই সময়েই শান্ত হয়ে যাবে পশুপাখিরাও। অদ্ভুত বদল আসবে তাদের আচরণেও। কারণ, সেদিনিই বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে বিশ্ব।
3
8
একুশ শতকের সবচেয়ে দীর্ঘ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২৭ সালের ২ অগাস্টের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বিশেষ মুহূর্ত তৈরি করতে চলেছে। সাত মিনিট ৩১ সেকেন্ড দিনের বেলায় অন্ধকারে ডুবে যাবে বিশ্বের একাধিক দেশ।
4
8
এত দীর্ঘ সময় ধরে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ অত্যন্ত বিরল। ১৯৯১ থেকে ২১১৪ সালের মধ্যে এই একবারই এত দীর্ঘ সময় ধরে চাঁদের আড়ালে ঢাকা থাকবে সূর্য।
5
8
বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, চাঁদ সূর্যকে ঢাকতে শুরু করা থেকে সরে যাওয়া পর্যন্ত সবমিলিয়ে আড়াই থেকে তিন ঘণ্টা সময় লাগবে। এর মধ্যে ৬ মিনিট ২৩ সেকেন্ড পুরোপুরি চাঁদের আড়ালে ঢাকা পড়ে যাবে সূর্য।
6
8
ওইদিন দুপুর থেকে বিকেলের মধ্যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। দক্ষিণ স্পেনে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে দুপুর দেড়টা থেকে দু'টোর মধ্যে। লিবিয়া এবং মিশরে দু'টো থেকে আড়াইটের মধ্যে দেখা যাবে। সৌদি আরবে দুপুর তিনটেয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।
7
8
জানা গেছে, লিবিয়া ও মিশরে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সবচেয়ে ভাল দেখা যাবে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ চলাকালীন অন্ধকারে ডুবে যাবে দক্ষিণ স্পেনের কাদিজ, মালাগা, উত্তর আফ্রিকারল মরক্কো, তানজিয়ার, টেটুয়ান, আলজিরিয়া, টিউনিশিয়া, বেনগাজি, লিবিয়া, মিশরের লাক্সর, সুদানের উত্তর-পূর্ব অংশ, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিম অংশ, জেড্ডা, মক্কা, ইয়েমেনের কিছু অংশ এবং সোমালিয়ার উত্তর-পূর্ব অংশ।
8
8
ভারত এবং দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশ এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী থাকতে পারবে না। উত্তর ও দক্ষিণ আমেরিকা, পূর্ব এশিয়ার সিংহভাগ এবং অস্ট্রেলিয়াও দেখতে পাবে না পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।