বলিউডে অনেক সম্পর্ক ভাঙে, অনেক বিচ্ছেদ হয়। কিন্তু সেই ভাঙনের সঙ্গে মানসিক স্বাস্থ্যের লড়াইকে এক সুতোয় গেঁথে দেওয়ার প্রবণতাও কম নয়। ঠিক সেই জায়গাতেই এবার স্পষ্ট করে নিজের অবস্থান জানালেন অভিনেতা ইমরান খান। দীর্ঘদিনের নীরবতা ভেঙে তিনি জানালেন, তাঁর মানসিক সমস্যার জন্য বিবাহবিচ্ছেদ দায়ী নয়। বরং উল্টোটা!
2
9
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান অকপটে স্বীকার করেছেন, তাঁর ও প্রাক্তন স্ত্রী অবন্তিকা মালিকের সঙ্গে তাঁর সম্পর্কটা স্বাস্থ্যকর ছিল না। তবে যেভাবে চাউর করা হয়েছে যে বিবাহবিচ্ছেদই তাঁর মানসিক স্বাস্থ্যকে ক্ষতি করেছে, বিচ্ছেদ-ই মূল কারণ, সেই ধারণাকে তিনি এই প্রথম সরাসরি খারিজ করে দিলেন।
3
9
ইমরানের কথায়, “আমি বুঝতে পেরেছিলাম, আমাদের সম্পর্কের রসায়নটা ঠিক কাজ করছে না। খুব অল্প বয়সেই আমাদের এই সম্পর্কটা শুরু হয়েছিল। ১৮–১৯ বছর বয়সে দাঁড়িয়ে স্বাস্থ্যকর আর অস্বাস্থ্যকর সম্পর্কের ফারাক বোঝার মতো জীবনবোধ তৈরি হয় না।”
4
9
শৈশবের প্রেমিকা অবন্তিকা মালিকের সঙ্গে কিশোর বয়স থেকেই সম্পর্কে ছিলেন ইমরান। ২০১০ সালের জানুয়ারিতে তাঁদের বাগদান, তার এক বছর পর পালি হিলের আমির খানের বাড়িতে ঘরোয়া আয়োজনে বিয়ে। ২০১৩ সালে জন্ম নেয় তাঁদের কন্যা ইমারা। তবে বাইরে থেকে তাঁদের সব কিছু নিখুঁত মনে হলেও, ভিতরের গল্পটা ছিল আলাদা। ২০১৯ সালে আলাদা থাকার খবর সামনে আসে, আর এরপর সেই বছরই হয় তাঁদের বিবাহবিচ্ছেদ।
5
9
ইমরান স্পষ্ট করে বলেছেন, তাঁর মানসিক স্বাস্থ্য নিয়ে লড়াই শুরু হয়েছিল এই বিচ্ছেদের পরে নয়, বরং বিয়ের শেষ দিকের বছরগুলোতেই। “সবচেয়ে খারাপ সময়টা ছিল আমার জীবনের শেষ কয়েক বছর যখন আমি বিবাহিত ছিলাম। তারপর এই বিবাহবিচ্ছেদ-ই আমার মানসিক সুস্থতার যাত্রায় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়!” বলেছেন অভিনেতা।
6
9
তিনি আরও জানান, দীর্ঘ সময় তিনি স্পটলাইটে না থাকায় নানা গুঞ্জন, জল্পনা আর ভুল ব্যাখ্যা তৈরি হয়েছে। অনেকেই ধরে নিয়েছেন বিচ্ছেদই তাঁর মানসিক সমস্যার কারণ। কিন্তু সত্যিটা সম্পূর্ণ আলাদা। ইমরানের কথায়, “নিজেকে সুস্থ রাখার জন্য, নিজের সেরা ভার্সন হতে হলে আমাকে ওই সম্পর্ক থেকে বেরোতেই হত। এখানে আমি কাউকে দোষ দিই না। আমরা একে অপরকে আর সাপোর্ট করতে পারছিলাম না।”
7
9
এই স্বীকারোক্তি শুধু একজন অভিনেতার ব্যক্তিগত জীবন নয়, বরং সম্পর্ক ও মানসিক স্বাস্থ্যের জটিল বাস্তবতার দিকেই আঙুল তোলে, যেখানে কখনও কখনও আলাদা হয়ে যাওয়াই হয়ে ওঠে আত্মরক্ষার পথ।
8
9
দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর এবার আবার অভিনয়ে ফিরছেন ইমরান খান। চলতি বছরে বন্ধু বীর দাসের পরিচালনায় ‘হ্যাপি প্যাটেল’-এ একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এবার তাঁকে মুখ্যভূমিকায় দেখা যাবে ভূমি পেডনেকরের বিপরীতে ‘আধুরে হম আধুরে তুম’-এ। নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা সেই ছবির।
9
9
ব্যক্তিগত জীবনের অন্ধকার অধ্যায় পেরিয়ে, নিজের শর্তে সুস্থ হয়ে ওঠার গল্পটাই আজ ইমরান খানের সবচেয়ে বড় কামব্যাক।