বৈভব সূর্যবংশীর দুরন্ত ১৭৫ রানে ভর করে নির্ধারিত ওভারের শেষে ৯ উইকেটে ৪১১ রান করে ভারত। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের নক আউট ম্যাচে ভারতের এই বিশাল রান সর্বোচ্চ।
2
8
বৈভব সূর্যবংশী দু'টি পুরস্কার জিতে নেন। প্লেয়ার অফ দ্য ম্যাচের পাশাপাশি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কারও পান তিনি।
3
8
প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার বৈভব দিয়ে দেন সাপোর্ট স্টাফদের। দলের সাফল্যের পিছনে সাপোর্ট স্টাফদের ভূমিকা কম নয়।
4
8
ম্যাচের শেষে সূর্যবংশী বলেন, ''আমি আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। গত ৭-৮ মাস ধরে আমরা যেভাবে সবাই কঠোর পরিশ্রম করেছি এবং আমাদের সাপোর্ট স্টাফরা যেভাবে সবসময়ে আমাদের পাশে থেকেছেন, তাতে আমি এই পুরস্কারটি তাঁদেরই উৎসর্গ করতে চাই।''
5
8
সূর্যবংশী আরও বলেন, ''আমরা খুব বেশি চাপ নিচ্ছিলাম না। আমরা শুধু ভেবেছিলাম যে আমরা টুর্নামেন্টে যেমন ভাল খেলে এসেছি, সেভাবেই খেলে যাব। আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলব। শুধু এশিয়া কাপের সময় থেকেই নয়, গত ৮-৯ মাস ধরেই আমাদের প্রস্তুতিটা ভাল ছিল। আর এই সময়ে আমরা কতটা কঠোর পরিশ্রম করেছি, তা শুধু ক্রিকেটাররাই বলতে পারবে। নিজের দক্ষতার উপরে আমার বিশ্বাস ছিল যে আমি বড় ম্যাচে অবদান রাখতে পারব এবং সেটাই আমি করে দেখিয়েছি।''
6
8
প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৫৫ বলে শতরান পূর্ণ করেন বৈভব। বৈভবের এই ইনিংস অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে কোনও ভারতীয় ব্যাটারের দ্রুততম সেঞ্চুরি। মাত্র ৮০ বল খেলে বৈভব করেন ১৭৫ রান।
7
8
ঝোড়ো ইনিংস খেলতে গিয়ে আরও একটি নজির গড়েছেন বৈভব। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসরে সর্বাধিক ছয় মারার রেকর্ডও এখন তাঁর দখলে। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ইংল্যান্ড বোলারদের একের পর এক চাপে ফেলেন তিনি।
8
8
সাতটি ম্যাচ থেকে সূর্যবংশী ৪৩৯ রান করেন। ভারতের হয়ে সর্বোচ্চ রান তাঁর। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বৈভব।