ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং তাঁর বান্ধবী জর্জিনা রড্রিগেজ ফুটবল জগতের অন্যতম আলোচিত দম্পতি। ভক্তরা সবসময়ই তাঁদের ফলো করে থাকেন। তবে সাম্প্রতিক একটি ঘটনা তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা সৃষ্টি করেছে।
2
10
বান্ধবীর হৃদয়স্পর্শী জন্মদিনের পোস্টে তিনি জর্জিনাকে তাঁর ‘স্ত্রী’ বলে উল্লেখ করেছেন। তা ইতিমধ্যেই ভক্ত এবং সমাজমাধ্যমে মধ্যে নানা তত্ত্বের জন্ম দিয়েছে। তবে কি তাঁরা গোপনে বিয়ে করেছেন?
3
10
যদিও রোনাল্ডো বা জর্জিনা কেউই এই গুজব নিশ্চিত বা অস্বীকার করেননি। কিন্তু তাদের কথাবার্তা, ইঙ্গিত ভক্তদের মধ্যে কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে। প্রশ্ন উঠছে, তাঁরা কি সত্যিই গোপনে বিয়ে করেছেন, নাকি এটা শুধুমাত্র একটা ভুল বোঝাবুঝি?
4
10
বান্ধবী জর্জিনা রড্রিগেজের ৩১তম জন্মদিনে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেখানে তিনি বান্ধবীকে ‘স্ত্রী’ বলে উল্লেখ করেছেন তিনি। এরপর জল্পনা উঠেছে তাঁরা কি সত্যিই গোপনে বিয়ে করেছেন?
5
10
পোস্টে সিআরসেভেন লিখেছেন, ‘আমার পার্টনার, বন্ধু, এবং আমার স্ত্রী-এর জন্য’। তার সঙ্গে হার্ট ইমোজি দিয়েছেন তিনি। এরপরেই তোলপাড় হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া।
6
10
তবে এটাই প্রথম নয় যেখানে রোনাল্ডো জর্জিনাকে ‘স্ত্রী’ বলে সম্বোধন করেছেন। এরপরেই জল্পনা উঠেছে যে তাঁদের সম্পর্ক অন্য দিকে মোড় নিয়েছে।
7
10
২০১৬ সাল থেকে একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন রোনাল্ডো এবং জর্জিনা। সন্তানদের নিয়ে সুখী দম্পতি তাঁরা। বিয়ের জল্পনার আগেও কখনও তাঁদের মধ্যে কোনও ঝামেলা দেখা যায়নি।
8
10
২০২৩ সালে এক সাক্ষাৎকারে জর্জিনা খোলাখুলি ভাবেই রোনাল্ডোর স্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেখানে তাঁদের ভবিষ্যতের পরিকল্পনা এবং সন্তানদের নিয়েও মুখ খুলেছিলেন তিনি। যা ঘিরে আরও বেড়েছিল জল্পনা।
9
10
২০২৪ সালের গ্লোব সকার অ্যাওয়ার্ডসেও রোনাল্ডো জর্জিনাকে স্ত্রী বলে সম্বোধন করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়িয়েছিল তবে কী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রোনাল্ডো?
10
10
জর্জিনা রড্রিগেজকে প্রায়ই তাঁর বাঁ-হাতে একটি হীরের আংটি পরে থাকতে দেখা যায়। ভক্তদের কাছে এটাই প্রশ্ন আদৌ কি জর্জিনা বিবাহিত নাকি শুধুমাত্র বাগদান হয়েছে তাঁদের মধ্যে?