বিয়ের গুঞ্জনের মাঝেই মা হওয়ার প্রস্তুতিতে কৃতি স্যানন? এখন থেকেই হবু সন্তানের জন্য কী করছেন অভিনেত্রী
নিজস্ব সংবাদদাতা
৭ জুলাই ২০২৬ ১৫ : ১৯
শেয়ার করুন
1
8
বলিউড তারকা কৃতি স্যানন সম্প্রতি তাঁর ব্যক্তিগত জীবনের একটা বড় সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এনেছেন, যা নিয়ে নেটপাড়ায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।
2
8
‘মিমি’ ছবিটির শুটিংয়ের ব্যস্ততার ফাঁকে তিনি নিজের ডিম্বাণু বা এগ ফ্রিজ করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, যা তাঁর জীবনের অন্যতম সেরা পদক্ষেপ ছিল বলে অভিনেত্রী মনে করেন।
3
8
সম্প্রতি, এক সাক্ষাৎকারে কৃতি জানান, ‘মিমি’র জন্য তাঁকে অনেকটাই ওজন বাড়াতে হয়েছিল। সেই সময় শুটিং থেকে দু'মাসের বিরতি পাওয়ায় তিনি এই পদ্ধতির জন্য উপযুক্ত সময় হিসেবে বেছে নেন।
4
8
অভিনেত্রী অকপটে বলেন, প্রক্রিয়াটি সহজ ছিল না। হরমোনের ইনজেকশনের কারণে তাঁর মেজাজের ব্যাপক ওঠানামা হতো, যা অনেকটা অন্তঃসত্ত্বা নারীদের শারীরিক ও মানসিক পরিবর্তনের মতো।
5
8
তিনি মনে করেন, ভবিষ্যতের জন্য নিজেকে এই উপহারটি দেওয়া খুবই জরুরি ছিল।
6
8
প্রজনন বিশেষজ্ঞরা মনে করেন, কৃতির এই সিদ্ধান্ত একদম সঠিক সময়ে নেওয়া হয়েছে। সাধারণত ২৯ থেকে ৩০ বছর বয়স ডিম্বাণু সংরক্ষণের জন্য আদর্শ।
7
8
এই বয়সে ডিম্বাণুর গুণমান ও সংখ্যা ভাল থাকে। তবে চিকিৎসকদের পরামর্শ, যাঁরা এই পথ অনুসরণ করতে চান, তাদের অবশ্যই প্রজনন স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়া উচিত।
8
8
বর্তমানে কৃতিকে দর্শক দেখেছেন 'ককটেল ২' ছবিতে। এই ছবিতে কৃতির পাশাপাশি নজর কেড়েছেন শাহিদ কাপুর ও রশ্মিকা মন্দানা।