সাগর থেকে নিম্নচাপ কমায় জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ কমেছিল কিছুটা। কিন্তু ফের একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে। তেমনই ইঙ্গিত হাওয়া অফিসের।
2
9
সাগরে ফের নিম্নচাপ ঘনাচ্ছে। আর সেই সম্ভাবনাতেই, আগস্টের শেষে ফের দুর্যোগের সতর্কতা জেলায় জেলায়।
3
9
নিম্নচাপ তৈরি হতে পারে, আগামিকাল অর্থাৎ শনিবার। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলেনিম্নচাপ তৈরির সম্ভাবনা।
4
9
বাংলাদেশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে অন্যদিকে বাংলার উপর সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা।
5
9
সব মিলিয়ে আগস্টের শেষ কয়েকদিনে রাজ্যের জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তুমুল। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার সকাল থেকেই বিক্ষিপ্ত ঝড়-জলের সতর্কতা উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে।
6
9
শনিবার থেকে সোমবার, দক্ষিণের প্রায় সব জেলায় হলুদ সতর্কতা জারি। জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলাগুলিতে ৪০ থেকে ৫০ এবং উপকূল সংলগ্ন জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে, সম্ভাবনা তেমনটাই।
7
9
নিম্নচাপ ঘনালে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা, সেই কারণে বাংলা এবং ওড়িশার মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রবিবার এবং সোমবার।