ভারতীয়দের অন্যতম জরুরি নথি আধার কার্ড। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা থেকে সিম কার্ড কেনা, কোনও সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া সহ সর্বত্রই আধার কার্ডের প্রয়োজন হয়। হলে এই জরুরি নথিতে সমস্ত তথ্য সঠিক থাকা প্রয়োজন। ছবি- সংগৃহীত
2
8
কিন্তু ধরুন কোনও কারণবশত আপনার আধার কার্ডে ঠিকানা ভুল আছে, কিংবা আপনি অন্যত্র শিফট করেছেন, সেক্ষেত্রে কিন্তু সঠিক ঠিকানা আধার কার্ডে থাকা বাধ্যতামূলক। ছবি- সংগৃহীত
3
8
এবার অনেকেই ভাবেন, সরকারি কাজ মানে অনেক ঝক্কি পোহাতে হবে, এদিক ওদিক দৌড়াতে হবে। না, বাড়ি বসেই সহজে এই কাজ সারতে পারবেন। কীভাবে? জেনে নিন। ছবি- সংগৃহীত
4
8
আধার কার্ড আপডেটের জন্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখানে গিয়ে ক্লিক করুন আপডেট আধার অপশনে। এবার দেখুন অ্যাড্রেস আপডেট অপশন পাবেন। সেখানে ক্লিক করুন। ছবি- সংগৃহীত
5
8
এবার আপনার আধার নম্বর এবং সেই নম্বরের সঙ্গে লিঙ্ক থাকা ফোনে আসা ওটিপি দিয়ে লগইন করুন। এবার নিজের সঠিক ঠিকানা বসান। সঙ্গে কোনও একটা প্রমাণ পত্র দিন। এবং সাবমিট করুন। ছবি- সংগৃহীত
6
8
জমা দেওয়ার পর আপনার কাছে একটা ইউআরএন বা আপডেট রিকোয়েস্ট নম্বর আসবে। সেখান থেকে চেক করুন যে আপনার অনুরোধ অনুযায়ী আধার কার্ডের ঠিকানা বদল হল কিনা। ছবি- সংগৃহীত
7
8
আর যদি অফলাইনে এই কাজ করতে চান তাহলে যে কোনও কাছের আধার সেবা কেন্দ্রে যান। ফর্ম ফিলাপ করুন। সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিন। ব্যাস তারপর একটি ইউআরএন নম্বর পাবেন একই ভাবে। সেটার সাহায্যে চেক করুন। ছবি- সংগৃহীত
8
8
কেন আধার কার্ডে ঠিকানা আপডেটেড থাকা জরুরি? যে কোনও প্রকল্প পেতে সুবিধা হয়। কোনও ভেরিফিকেশন প্রসেসে ঝামেলা পোহাতে হয় না। ছবি- সংগৃহীত