ময়লা জমে বন্ধ রান্নাঘরের সিঙ্কের পাইপ, জমছে জল? সমস্যা থেকে মুক্তি পান এই উপায়ে
নিজস্ব সংবাদদাতা
২৯ আগস্ট ২০২৬ ১৭ : ৫২
শেয়ার করুন
1
6
রান্নাঘরের সিঙ্ক থেকে একদমই জল যাচ্ছে না? জল জমে যাচ্ছে? ভাবছেন কলের মিস্ত্রিকে ডাকতে হবে? তাহলে সেই পরিকল্পনা বরং বাতিল করুন। নিজেই এই সহজ উপায়ে জল যন্ত্রণা থেকে মুক্তি পান। এই টোটকায় দূর হবে সিঙ্কের পাইপে জমে থাকা ময়লা। ছবি- সংগৃহীত
2
6
১. প্রথমে বেশ খানিকটা ডিসওয়াশিং লিকুইড বা সাবান সিঙ্কে ফেলে দিন। এবার হালকা গরম ঢালুন। এই গরম জলে পাইপে জমে থাকা তেল, ময়লা গলে বেরিয়ে যাবে। তবে খুব গরম জল ঢালবেন না। ছবি- সংগৃহীত
3
6
২. সিঙ্ক প্লাঙ্গার দিয়ে পাইপ খুঁচিয়ে দিন অল্প করে। এতে পাইপে জমে থাকা ময়লা বেরিয়ে যাবে। তবে বেশি চাপ দেবেন না, বা অতিরিক্ত খোঁচাবেন না। ছবি- সংগৃহীত
4
6
৩. রান্নাঘরের সিঙ্কে জালি ব্যবহার করুন। এতে অতিরিক্ত খাবার, কাটা, হাড়, ইত্যাদি আটকে যাবে। কেবল জল বেরিয়ে যাবে। ফলে পাইপে ময়লা জমবে না। চেষ্টা করুন জল ছাড়া সিঙ্কে যখন কিছু না ফেলার। এতে এই সমস্যাই তৈরি হবে না। ছবি- সংগৃহীত