কল থেকে বার্নার, বাসনের অবস্থা শোচনীয়? এই টিপস মেনে চললেই হাল ফিরবে রান্নাঘরের
নিজস্ব সংবাদদাতা
১৮ আগস্ট ২০২৬ ১১ : ০৩
শেয়ার করুন
1
5
অনেক সময়ই দেখা যায়, রান্নাঘর পরিপাটি করে গুছিয়ে রাখলেও কোথায় যেন একটু খামতি থেকে গিয়েছে, ঠিক পরিষ্কার লাগছে না। এর নেপথ্যে কলের সাদা দাগ, বার্নারের রং বদলে যাওয়া, বা অন্যান্য কারণ থাকতে পারে। কী করলে রান্নাঘরের সৌন্দর্য ফিরবে, ছোটখাটো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন জেনে নিন। ছবি- সংগৃহীত
2
5
রান্নাঘরের কলে জলের ছিটে লেগে সাদা সাদা দাগ হয়ে যাচ্ছে? কিছুতেই তাড়াতে পারছেন না? তাহলে অল্প একটু ভ্যাসলিন দিয়েই হাল ফেরান কলের। ভ্যাসলিন কলের গায়ে লাগিয়ে হালকা ঘষে দিন। কিছুক্ষণ পর মুছে নিলেই দেখবেন কল নতুনের মতো চকচক করছে। ছবি- সংগৃহীত
3
5
গ্যাস বার্নার দীর্ঘ ব্যবহারে কালো হয়ে গিয়েছে? অত্যন্ত বিশ্রী লাগছে দেখতে? একটি বাটিতে বার্নার খুলে রাখুন। তারপর গরম জলে ইনো মিশিয়ে ঢেলে দিন সেটার উপর। বেশ খানিকক্ষণ চুবিয়ে রাখুন ওই জলে। তারপর ভাল করে ধুয়ে নিলেই হাল ফিরবে। ছবি- সংগৃহীত
4
5
দুধ বারবার জ্বাল দেওয়ার ফলে বাসন কালো হয়ে গিয়েছে, বা কড়াইয়ের নিচে কালি পড়েছে? শত চেষ্টাতেও দূর হচ্ছে না? বাড়িতে শেভিং ক্রিম থাকলে সেটাই একটুখানি নিয়ে কড়াইয়ের নিচে বা পোড়া বাসনের গায়ে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর হালকা ঘষে ধুয়ে নিলেই দেখবেন একদম নতুনের মতো হয়ে গিয়েছে। ছবি- সংগৃহীত
5
5
মিক্সির ব্লেডের ধার একদম কমে গিয়েছে? এক মুঠো চাল ফেলে ঘুরিয়ে নিন। দেখবেন ব্লেডের ধার ফিরে এসেছে।ছবি- সংগৃহীত