রথের দিন মানেই পাপড় ভাজা, জিলিপি। সঙ্গে যদি একটু খাজা পাওয়া যায় মন্দ হয় না। পুরীর স্টাইলে খাজা এবার বানিয়ে নিন বাড়িতেই। কীভাবে? জেনে নিন সহজ, চটজলদি রেসিপি। ছবি- সংগৃহীত
2
7
খাজা বানানোর জন্য কী কী লাগবে জেনে নিন আগে। এই মিষ্টি পদ বানানোর জন্য লাগবে ময়দা, চিনি, ঘি, নুন, সাদা তেল।ছবি- সংগৃহীত
3
7
একটি বড় পাত্রে দুই কাপ ময়দা নিন। সঙ্গে যোগ করুন অল্প নুন, তিন চামচ ঘি। এবার ভাল করে এটি মাখুন। যখন দেখবেন দলা দলা মতো হচ্ছে তখন জল দিয়ে ময়দা মেখা একটা নরম ডো বানান। এবার এটিকে একটা কাপড় চাপা দিয়ে ২০ মিনিট সরিয়ে রাখুন। ছবি- সংগৃহীত
4
7
ততক্ষণ গ্যাস ওভেনে একটি প্যান বসিয়ে একটা বড় কাপ চিনি দিন। সঙ্গে দিয়ে দিন দুই কাপ জল। ভাল করে চিনি গলিয়ে, মোটামুটি ঘন চিনির সিরা বানিয়ে নিন। ছবি- সংগৃহীত
5
7
এবার আগে থেকে মেখে রাখা ডো থেকে লেছি কেটে তাতে ময়দা ছড়িয়ে বেলে নিন। এভাবে অন্তত ৫টি রুটি বেলে নিন। তারপর একটির উপর আর একটি বসান। তবে তার আগে প্রতিটি রুটি গায়ে অল্প কে ঘি আর ময়দা মাখিয়ে নিয়ে আর একটি রুটি বসান।ছবি- সংগৃহীত
6
7
এবার পাঁচটি রুটি এভাবে একটার উপর আর একটা বসিয়ে নেওয়ার পর সেটাকে রোল করে নিন। তারপর ছুরির সাহায্যে কেটে নিন। এবার এই টুকরো গুলো আবার একটু করে বেলে নিন। ছবি- সংগৃহীত
7
7
এবার কড়াইয়ে সাদা তেল গরম করুন। ডুবো তেলে খাজা ভাজা হবে, সেই মতো তেল দেবেন। তেল গরম হলে আঁচ কমিয়ে খাজাগুলো দিয়ে দিন। ভাল করে ভেজে তুলে নিন। এবার এগুলোকে চিনির সিরায় ডুবিয়ে দিন। তারপর উপর থেকে চিনি ছড়িয়ে পরিবেশন করুন।ছবি- সংগৃহীত