বলিউডের ‘বেবো’ অর্থাৎ অভিনেত্রী করিনা কাপুর খান আবারও চর্চার কেন্দ্রে। তবে এবার কোনও ছবির সাফল্য বা ফ্যাশন স্টেটমেন্টের জন্য নয়, বরং মুম্বই বিমানবন্দরে নিয়ম ভাঙার এক অভিযোগে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি।
2
9
সম্প্রতি একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে করিনা বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনীতে সাধারণ যাত্রীদের সারি উপেক্ষা করে সরাসরি সামনে এগিয়ে যাচ্ছেন। আর এই ঘটনা ঘিরেই নেটপাড়ায় বিতর্ক শুরু হয়েছে।
3
9
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, করিনা যখন বিমানবন্দরে প্রবেশ করছেন, তখন সাধারণ যাত্রীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের চেকিংয়ের জন্য অপেক্ষা করছিলেন।
4
9
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, করিনা যখন বিমানবন্দরে প্রবেশ করছেন, তখন সাধারণ যাত্রীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের চেকিংয়ের জন্য অপেক্ষা করছিলেন।
5
9
কিন্তু করিনা সেই লাইনের তোয়াক্কা না করে সরাসরি ভিআইপি গেট বা নিরাপত্তা আধিকারিকদের দিকে এগিয়ে যান।
6
9
যদিও তারকাদের জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা বা দ্রুত যাতায়াতের সুবিধা অনেক ক্ষেত্রেই থাকে, কিন্তু সাধারণ মানুষের চোখে এই বিষয়টি ‘ভিআইপি কালচার’ বা বিশেষ সুবিধাভোগী মানসিকতার প্রতিফলন হিসেবে ধরা দিয়েছে।
7
9
নেটিজেনদের একাংশ এই ঘটনায় বেজায় চটেছেন। কেউ মন্তব্য করেছেন, 'আইন কি শুধু সাধারণ মানুষের জন্য? তারকা হলেই কি নিয়ম মানার প্রয়োজন নেই?' আবার কেউ লিখেছেন, 'নিরাপত্তা কর্মীদের উচিত ছিল তাঁকে লাইনে ফিরে যেতে বলা।' অনেক নেটিজেন আবার করিনার এই আচরণকে 'ঔদ্ধত্য' হিসেবেও চিহ্নিত করেছেন।
8
9
তবে করিনার অনুরাগীদের পক্ষ থেকে পাল্টা যুক্তিও এসেছে। তাঁদের দাবি, তারকাদের নিরাপত্তার খাতিরেই অনেক সময় বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁদের আলাদা ভাবে প্রবেশের অনুমতি দেয় যাতে ভিড়ের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
9
9
নেটপাড়ায় এই কটাক্ষ নিয়ে এখন পর্যন্ত করিনা বা তাঁর টিমের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।