অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাওয়াত কি গোপনে বিয়ে করে নিলেন? সম্প্রতি সমাজমাধ্যমে তাঁর একটি ভিডিও ভাইরাল হতেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটপাড়ায়।
2
8
ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে কঙ্গনার গলায় মঙ্গলসূত্র দেখা যাওয়ায় জোর গুঞ্জন শুরু হয়েছে নেটিজেন ও অনুরাগীদের মনে।
3
8
ভিডিওতে কঙ্গনাকে ঘিয়ে রঙের সালোয়ার কামিজ ও গলায় মঙ্গলসূত্র পরে দেখা গিয়েছে। শুধু তাই-ই নয়, অভিনেত্রীর হাতে সবুজ কাচের চুড়ি ও সিঁথিতে সিঁদুরও দেখা যায়।
4
8
এরপরই নেটিজেনরা মন্তব্য করতে শুরু করেন যে, কঙ্গনা হয়তো চুপিসাড়ে বিয়েটা সেরেই ফেলেছেন। কঙ্গনা বা তাঁর টিমের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে কোনও জবাব না আসায় এই জল্পনা আরও বাড়তে থাকে।
5
8
তবে জানা যাচ্ছে, এই বিয়ের খবরটি একেবারেই সত্যি নয়। আসল ব্যাপার হল, এটি তাঁর আগামী ছবি ‘কুইন ২’-এর শুটিংয়ের লুক। ২০১৪ সালের সুপারহিট ছবি ‘কুইন’-এর সিক্যুয়েলের শুটিং এখন জোরকদমে চলছে।
6
8
ছবিতে নিজের চরিত্রের প্রয়োজনেই কঙ্গনা এই মঙ্গলসূত্র পরেছেন। তাই বাস্তব জীবনে তাঁর বিয়ের খবরটি স্রেফ একটি রটনা।
7
8
কিছুদিন আগেই জোর গুঞ্জন রটেছিল কঙ্গনা রানাওয়াত নাকি কংগ্রেসের রাহুল গান্ধীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন! তবে তিনি কংগ্রেস নেতাকে তখনই বিয়ে করবেন যখন রাহুল তাঁর একটি শর্ত মানবেন! কী সেই শর্ত? রাহুলকে বিজেপিতে যোগ দিতে হবে। এই তথ্য প্রকাশ্যে আসার পরই রীতিমত হইচই পড়ে গিয়েছিল।
8
8
তবে কঙ্গনা এই গুঞ্জনকে সম্পূর্ণ ভুয়ো বলে উড়িয়ে দিয়েছিলেন এবং এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর নেপথ্যে থাকা মানসিকতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সমাজমাধ্যমে ক্ষোভ উগরে তিনি লিখেছেন, 'এই ভুয়ো তথ্য কতটা বেদনাদায়ক, রাজনীতিতেও মহিলাদের কোনও সম্মান নেই। যারা এই ভুয়ো খবর ছড়াচ্ছে, তাদের ধিক্কার জানাই।'