গায়ক জুবিন নওটিয়াল গোপনে জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন। জানা যাচ্ছে, ছোটবেলার বান্ধবীর সঙ্গে উত্তরাখণ্ডের এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সেরেছেন এই গায়ক।
2
8
বিয়ের এই অনুষ্ঠানটি অত্যন্ত ব্যক্তিগত রাখা হয়েছিল, যেখানে শুধুমাত্র পরিবারের সদস্য এবং অত্যন্ত ঘনিষ্ঠজনেরাই উপস্থিত ছিলেন।
3
8
তারকাদের বিয়ে মানেই যেখানে জাঁকজমকপূর্ণ এবং তারকাবহুল আয়োজন, সেখানে জুবিন বেছে নিয়েছেন ছাপোষা উদযাপন।
4
8
একটি সূত্র মারফত জানা গিয়েছে, “জুবিন জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে ঐতিহ্যবাহী রীতিনীতি মেনে বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন করতে চেয়েছিলেন। তিনি সবসময়ই ব্যক্তিগত বিষয়গুলো আড়ালে রাখতে পছন্দ করেন। এই নবদম্পতি চেয়েছিলেন তাঁদের বিশেষ দিনটি যেন শুধুমাত্র কাছের মানুষদের উপস্থিতিতেই কাটে।”
5
8
বিগত কয়েক বছরে 'রাতাঁ লম্বিয়াঁ', 'আঁখ লড় জাভে', 'কাবিল হুঁ' এবং 'মানিকে'-র মতো একের পর এক জনপ্রিয় গানের মাধ্যমে দর্শকের মনে নিজের পাকাপোক্ত জায়গা তৈরি করেছেন জুবিন।
6
8
তবে আকাশছোঁয়া জনপ্রিয়তা সত্ত্বেও তিনি নিজের ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।
7
8
মজার বিষয় হল, জুবিন আগেই তাঁর সম্পর্কের ব্যাপারে কিছুটা আভাস দিয়েছিলেন। চলতি বছরের ভালবাসা দিবসে তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর স্ত্রীর একটি ঝলক শেয়ার করেন, যা অনুরাগীদের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করেছিল।
8
8
এখনও পর্যন্ত বিয়ের কোনও বা বিস্তারিত তথ্য সামনে আসেনি। তবে জুবিনের বিয়ের একটি ছবি এখন ভাইরাল। গায়কের জীবনের এই বিশেষ মুহূর্তের খবর অনুরাগীদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অনেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।