শুধু প্রেমিকের ছোঁয়ায় খুলবে অন্তর্বাস! ভ্যালেন্টাইন্স ডে'র মরশুমে কোথায় পাওয়া যাচ্ছে এই 'স্মার্ট ব্রা'?
নিজস্ব সংবাদদাতা
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪ : ৩৬
শেয়ার করুন
1
8
প্রযুক্তির জগৎ বহু আগেই মোবাইল ফোন, স্মার্টওয়াচ বা ইলেকট্রনিক গ্যাজেটের সীমা পেরিয়ে গেছে। এবার সেই প্রযুক্তিই ঢুকে পড়ল পোশাকের জগত, আর তাও এমন এক জায়গায়, যা দেখে একদিকে যেমন মানুষ হেসে উঠছেন, তেমনই অন্যদিকে কৌতূহলও বাড়ছে। জাপানের এক ছাত্র এমন এক ‘স্মার্ট ব্রা’ তৈরি করেছেন, যা সাধারণ হুক বা ক্লিপে খোলে না। বরং খুলতে হলে দরকার পড়বে বায়োমেট্রিক অনুমোদন—অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট!
2
8
এই অভিনব উদ্ভাবনের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যম এক্স-এ। উদ্ভাবকের নাম ZAWAWORKS। গত ১৯ জুলাই, ২০২৪-এ তিনি ভিডিওটি পোস্ট করেন। সেখানে দেখা যায়, ব্রা'টিতে কোনও প্রচলিত লক বা হুক নেই। পরিবর্তে সেটি খোলে শুধুমাত্র নির্দিষ্ট একজন ব্যক্তির আঙুলের ছাপ শনাক্ত হলে।
3
8
ভিডিওতে ZAWAWORKS মজা করেই জানিয়েছেন, এই ‘স্মার্ট ব্রা’-র উদ্দেশ্য মূলত একটি খেলাচ্ছলে ভাবা ধারণা যার লক্ষ্য ‘চিটিং ঠেকানো’। তাঁর কথায়, পাসওয়ার্ড নয়, পিন কোড নয় শুধু পার্টনারের ফিঙ্গারপ্রিন্টই ব্রা'টি খুলতে পারবে। পোস্টের সঙ্গে তিনি রসিকতা করে লেখেন, “এখন থেকে শুধু আপনার বয়ফ্রেন্ডই আপনার ব্রা খুলতে পারবে!”
4
8
স্বাভাবিকভাবেই এই মন্তব্য ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। কেউ মজা করে প্রশ্ন করেন, “এটা কি তাহলে পুরুষদের জন্য?” এর উত্তরে উদ্ভাবক আরও এক ধাপ রসিকতা বাড়িয়ে বলেন, “গার্লফ্রেন্ড বা স্ত্রীর জন্য উপহার দিন!”
5
8
এক্স-এর পাশাপাশি ইনস্টাগ্রামেও ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। বহু ব্যবহারকারী বিস্ময় প্রকাশ করেছেন, কেউ আবার এই ধারণাকে নিছক হাস্যকর বলেও উড়িয়ে দিয়েছেন। তবে হাসি-ঠাট্টার আড়ালেই উঠে এসেছে এক বড় প্রশ্ন প্রযুক্তি কি সত্যিই আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি স্তরে, এমনকি অন্তর্বাস পর্যন্ত পৌঁছে যেতে চলেছে?
6
8
প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের মতে, এই মুহূর্তে বিষয়টি নিছক কনসেপ্ট বা পরীক্ষামূলক ভাবনা হলেও, এর মধ্যে ভবিষ্যতের ইঙ্গিত লুকিয়ে রয়েছে। স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস রিকগনিশন এখন আর বিলাসিতা নয় তা হয়ে উঠেছে দৈনন্দিন বাস্তবতা। সেই প্রযুক্তিই যদি সস্তা ও সহজলভ্য হয়, তাহলে পোশাক, ব্যাগ বা অন্যান্য ব্যক্তিগত ব্যবহারের সামগ্রীতেও বায়োমেট্রিক নিরাপত্তা যুক্ত হওয়া অস্বাভাবিক নয়।
7
8
ইতিমধ্যেই অনেকে মজা করে কল্পনা করছেন “এমন জ্যাকেট, যা শুধু আপনি নিজেই খুলতে পারবেন,” অথবা “এমন জিম ব্যাগ, যেখান থেকে রুমমেট আর আপনার স্ন্যাকস চুরি করতে পারবে না।”
8
8
যদিও এই স্মার্ট ব্রা এখনই বাজারে আসছে না, তবু ধারণাটি নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে আমাদের দৈনন্দিন জীবন আসলে কতটা ‘স্মার্ট’ হয়ে উঠতে পারে? প্রযুক্তিবিদদের মতে, এক সময় ফোনকেই ব্যক্তিগত প্রযুক্তির চূড়ান্ত উদাহরণ হিসেবে ধরা হত। কিন্তু এই ধরনের উদ্ভাবন দেখাচ্ছে, ভবিষ্যতে প্রযুক্তির সবচেয়ে বড় চমক হয়তো লুকিয়ে থাকবে আমাদের পরনের পোশাকেই এমনকি সবচেয়ে ব্যক্তিগত পোশাকেও।