বর্ষিত হবে শ্রীকৃষ্ণের অপার কৃপা! ত্রিগ্রহী যোগের ফলে জন্মাষ্টমী থেকে ১৮০ ডিগ্রি ঘুরে যাবে কোন কোন রাশির জীবন?
নিজস্ব সংবাদদাতা
৩ সেপ্টেম্বর ২০২৬ ০৯ : ৪৫
শেয়ার করুন
1
13
জন্মাষ্টমীর দিনই তৈরি হচ্ছে ত্রিগ্রহী যোগ। চন্দ্র, বৃহস্পতি এবং সূর্য, এই তিন শক্তিশালী গ্রহ মিলে ত্রিগ্রহী যোগ নির্মাণ করছে। অন্যদিকে শুক্র প্রবেশ করছে তুলায়। ফলে সবটা মিলিয়ে আচ্ছে দিন আসছে এই রাশির। ছবি- সংগৃহীত
2
13
বৃষ: অর্থ ও স্থায়িত্বের জন্য বড় সুযোগ আসবে। বৃষ রাশির জাতকদের জন্য সময়টি বিশেষভাবে ইতিবাচক হতে পারে। আটকে থাকা কাজ এগোতে পারে। চাকরিতে নতুন দায়িত্ব বা সুযোগ আসতে পারে। ছবি- সংগৃহীত
3
13
ব্যবসায় নতুন ক্লায়েন্ট পাওয়ার বা চুক্তির সম্ভাবনা রয়েছে। অর্থপ্রাপ্তির নতুন রাস্তা খুলতে পারে। আত্মবিশ্বাস বাড়বে। দীর্ঘদিনের কোনও পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি হতে পারে। ছবি- সংগৃহীত
4
13
কর্কট: ভাগ্যের দরজা খুলতে পারে। কর্কট রাশির উপর বৃহস্পতির শক্তিশালী অবস্থানের প্রভাব বিশেষভাবে উল্লেখযোগ্য। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। যাঁরা চাকরি পরিবর্তন বা ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন, তাঁদের জন্য সময়টি গুরুত্বপূর্ণ হতে পারে।ছবি- সংগৃহীত
5
13
নতুন প্রজেক্ট বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। আয় বৃদ্ধির সুযোগ আসবে। উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। দূরের কোনও সুযোগ বা যোগাযোগ থেকে লাভ হবে। দীর্ঘদিনের মানসিক চাপ কিছুটা কমতে পারে। ছবি- সংগৃহীত
6
13
সিংহ: কেরিয়ার ও সম্মানের উত্থানের সময় এটি। সিংহের অধিপতি সূর্য নিজের রাশিতে থাকায় আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণ বাড়ার সম্ভাবনা রয়েছে। অফিসে নিজের প্রভাব বাড়বে। নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। ছবি- সংগৃহীত
7
13
নতুন পদ বা দায়িত্ব পেতে পারেন। ব্যবসায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় এটি। সামাজিক পরিচিতি ও সম্মান বাড়তে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ আসবে। বিশেষ করে মিডিয়া, প্রশাসন, নেতৃত্ব, ব্যবসা, সৃজনশীল ক্ষেত্র ও জনসংযোগের সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের জন্য এই সময়টি কার্যকর হতে পারে।ছবি- সংগৃহীত
8
13
তুলা: অর্থ ও সম্পর্কের সুখ পাওয়ার সময় এটি। ২ সেপ্টেম্বরই শুক্র নিজের রাশি তুলায় প্রবেশ করেছে। ফলে জন্মাষ্টমীর সময় শুক্র তুলায় শক্তিশালী অবস্থানে থাকবে। এর ফলে তুলার ক্ষেত্রে সম্পর্কের উন্নতি ঘটবে। প্রেমে ইতিবাচক পরিবর্তন আসবে। ছবি- সংগৃহীত
9
13
বিয়ের কথাবার্তা এগোতে পারে। বিলাসিতা ও আরাম-সুবিধা বৃদ্ধি পাবে। সৌন্দর্য, ফ্যাশন, মিডিয়া, শিল্পক্ষেত্রের সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের জন্য শুভ সময়। ব্যবসায়িক পার্টনারশিপে লাভ হবে। ছবি- সংগৃহীত
10
13
কন্যা: আটকে থাকা কাজ গতি পাবে। কন্যার ক্ষেত্রে এই সময়টি অনেকটা ধীরে ধীরে সমস্যা কাটিয়ে ওঠার মতো কাজ করতে পারে। পেশাগত বাধা কমতে পারে। নতুন কাজ হাতে আসতে পারে। ছবি- সংগৃহীত
11
13
পুরনো পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভের নতুন পথ তৈরি হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় পরিশ্রমের ফল পাবেন। পরিকল্পনা বাস্তবায়নে গতি বৃদ্ধি পাবে। ছবি- সংগৃহীত
12
13
ধনু: ধনু রাশির জন্য ধর্মীয় কাজ, উচ্চশিক্ষা, দূরের যাত্রা এবং নতুন যোগাযোগের দিকটি শুভ হতে পারে। ভাগ্যের সহায়তা পাবেন। উচ্চশিক্ষার সুযোগ আসবে। ছবি- সংগৃহীত
13
13
বিদেশ বা দূরের জায়গা থেকে সুযোগ পেতে পারেন। গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ হবে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। পরিবারের সঙ্গে সুসময় কাটাবেন।ছবি- সংগৃহীত