টমেটো ফল না সবজি? এই তরজা বহু পুরোনো। তবে জানেন কি, বাঙালি তথা ভারতীয়দের হেঁশেলে এই লাল টুকটুকে আনাজের প্রবেশ কিন্তু খুব বেশি দিনের নয়। শুরুতে টমেটোকে স্রেফ 'ফল' ভেবেই দূরে সরিয়ে রেখেছিলেন অনেকে।
2
8
গুণে অবশ্য টমেটোর জুড়ি মেলা ভার। হজমশক্তি বাড়ানো থেকে শুরু করে পেটে ব্যাক্টেরিয়ার সংক্রমণ ঠেকানো- প্রায় সবতেই ওস্তাদ এই আনাজ।
3
8
এমনকী নিয়মিত টমেটো খেলে নাকি ধরে রাখা যায় চিরযৌবনও! এমন এক গুণী জিনিসকে আপন করে নিতে ভারতীয়দের কেন এত সময় লাগল?
4
8
ইতিহাস বলছে, সারা বিশ্বে প্রায় নয় হাজার প্রজাতির টমেটো পাওয়া যায়। বিশ্বজুড়ে স্যালাড থেকে শুরু করে যেকোনও পদের স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দিতে টমেটোর বিকল্প নেই। অথচ এর জন্ম কিন্তু এ দেশে নয়।
5
8
পেরুতে প্রথম চাষ শুরু হয়। এর পর স্পেন ও মেক্সিকো হয়ে বিশ্বজয় করে টমেটো। আমেরিকায় একসময় একে ডাকা হতো ‘লাভ অ্যাপেল’ নামে।
6
8
আর ভারতে এর আগমন ঘটে ষোড়শ শতাব্দীতে। পর্তুগিজ ও স্প্যানিশদের হাত ধরে। জানা যায়, শুরুর দিকে এ দেশের মানুষ একে ‘বিদেশি বেগুন’ ভেবে ভুল করেছিলেন।
7
8
অক্সফোর্ড ডিকশনারি টমেটোকে ‘ফল’ হিসেবেই স্বীকৃতি দিয়েছে। তবে উদ্ভিদবিজ্ঞানীদের একাংশের মতে, টমেটো মূলত রান্নায় আনাজ বা সবজি হিসেবেই বেশি ব্যবহৃত হয়, তাই একে সবজি বলাই শ্রেয়।
8
8
ভারতের রান্নায় টক ভাবের জন্য আগে লেবু বা তেঁতুলের চল ছিল একচেটিয়া। ফলে টমেটোকে সহজে মেনে নিতে পারেনি এ দেশের রসনা। চাকা ঘুরেছে। আজ টমেটো ছাড়া ভারতীয় হেঁশেল ভাবাই অসম্ভব।