পশ্চিম এশিয়ায় যুদ্ধ। কয়েক কিলোমিটার দূরের ওই যুদ্ধের জেরেই এবার ভারতীয় মধ্যবিত্তের মাথায় হাত। কারণ? যুদ্ধের জেরেই এবার মূল্যবৃদ্ধির সম্মুখীন হতে হবে ভারতকে।
2
12
শনিবার ইরান ও ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হয়েছে। এই সংঘাতেই নিহত হয়েছেন ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লা আলি খামেনেই।
3
12
যুদ্ধের জন্য বন্ধ রয়েছে ইরানের হরমুজ প্রণালী। এর জেরেই বাড়তে চলেছে অপরিশোধিত তেলের দাম। বিশ্বের একাধিক দেশের মতোই ভারতের বাজারেও অগ্নিমূল্য হতে চলেছে একাধিক জিনিস।
4
12
বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দর এখনকার চেয়ে ৫৭% পর্যন্ত বেড়ে ব্যারেল প্রতি ১১০ ডলারে চলে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।
5
12
ভারতের বার্ষিক চাহিদার ৫০% অপরিশোধিত তেল এবং ৬০ শতাংশের বেশি প্রাকৃতিক গ্যাস এই হরমুজ প্রণালী দিয়েই আসে। যেজন্য প্রণালী বন্ধ বলে সবথেকে বেশি সমস্যায় পড়বে ভারত।
6
12
ভারতে শুধু চলতি বছরে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ৫০ শতাংশ অপরিশোধিত তেল এসেছে এই হরমুজ প্রণালী দিয়ে। যা ২০২৪ সালের তুলনায় ৪০ শতাংশ বেশি।
7
12
এই যুদ্ধের জেরে সোমবার, সপ্তাহের শুরুতেই ভারতীয় বাজারে প্রভাব পড়ার আশঙ্কাও ছিল। শেয়ার সূচকে ধস এবং সোনা, রুপোর দাম বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন বিশেষজ্ঞ।
এদিন সোনার দামেও প্রভাব পড়েছে। আজ ভারতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫৪ হাজার ৮০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৬৮ হাজার ৮৬০ টাকা।
10
12
কিছুদিনের মধ্যেই ভারতে বাড়তে পারে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ও রান্নার গ্যাসের দাম। ভারতে এলপিজি ঢোকে হরমুজ প্রণালী দিয়ে। পথ আটকে গেলে, এলপিজির দাম বাড়বে হু হু করে।
11
12
পাশাপাশি পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। পেট্রোল, ডিজেলের দাম বাড়লে নিত্যদিনের পরিবহনের ভাড়াও বাড়বে। বাস, অটো, ট্যাক্সির ভাড়া বাড়তে পারে রাজ্যে রাজ্যে।
12
12
পরিবহনে খরচ বৃদ্ধি মানেই নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, ওষুধ, সবজি, ফলের দাম বাড়তে পারে। ইতিমধ্যেই বিমানের ভাড়া রেকর্ড হারে বাড়তে শুরু করেছে।