প্রতি বছর ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। নারীশক্তিকে সম্মান জানানোর দিন। পরিবার থেকে পেশাগত জীবন, আজ সবক্ষেত্রেই নারীদের জয়জয়কার।
2
12
মহাকাশ থেকে রাজনীতি, যুদ্ধ থেকে আন্তর্জাতিক ক্রীড়া, ভারতের ইতিহাসেও এমন অনেক নারী আছেন, যাঁরা নিজের কাজ, সাহস ও সাফল্যের মাধ্যমে দেশকে নতুন পথে এগিয়ে নিয়ে গেছেন। নারীদিবসের আগে জেনে নেওয়া যাক এমন ১০ জন নারীর অনুপ্রেরণার কাহিনি
3
12
কল্পনা চাওলাঃ ভারতের মহাকাশ গবেষণার কথা উঠলে প্রথমেই মনে পড়ে কল্পনা চাওলার নাম। তিনি ছিলেন ভারতীয় বংশোদ্ভূত প্রথম মহিলা মহাকাশচারী। মহাকাশ অভিযানে তাঁর সাফল্য সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করেছে।
4
12
কিরণ বেদিঃ প্রশাসনিক ক্ষেত্রে বড় উদাহরণ হলেন কিরণ বেদি। তিনি ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার। কঠোর শাসন, সততা এবং সমাজসেবামূলক কাজের জন্য তিনি দেশজুড়ে পরিচিত।
5
12
মেরি কমঃ খেলাধুলার জগতে অন্যতম অনুপ্রেরণার নাম মেরি কম। মণিপুরের এই বক্সার বহু আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জিতে ভারতের নাম উজ্জ্বল করেছেন। কঠিন পরিস্থিতি থেকেও তিনি নিজের লড়াই চালিয়ে গেছেন।
6
12
ইন্দ্রা নুয়ীঃ ব্যবসা জগতে ভারতীয় নারীদের শক্তির প্রতীক হলেন ইন্দ্রা নুয়ী। তিনি আন্তর্জাতিক সংস্থা পেপসি কো-র প্রাক্তন সিইও। তাঁর নেতৃত্বে সংস্থাটি বিশ্বব্যাপী বড় সাফল্য অর্জন করে।
7
12
টেসি টমাসঃ বিজ্ঞান ও প্রতিরক্ষা গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন টেসি টমাস। তাঁকে অনেক সময় 'মিসাইল ওম্যান অফ ইন্ডিয়া' বলা হয়। ভারতের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য।
8
12
সুধা মূর্তিঃ সমাজসেবার ক্ষেত্রে বিশেষ পরিচিত নাম সুধা মূর্তি। শিক্ষা, স্বাস্থ্য ও দরিদ্র মানুষের উন্নয়নে তাঁর কাজ সারা দেশে প্রশংসিত হয়েছে।
9
12
গ্রুপ ক্যাপ্টেন শালিজা ধামিঃ ভারতের বায়ুসেনার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নাম শালিজা ধামি। ২০২৩ সালে তিনি ইতিহাস গড়ে প্রথম মহিলা বায়ুসেনা অফিসার হিসেবে একটি ফ্রন্টলাইন কমব্যাট ইউনিটের নেতৃত্ব গ্রহণ করেন। তাঁকে দেশের পশ্চিমাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র স্কোয়াড্রনের দায়িত্ব দেওয়া হয়। ভারতীয় বায়ুসেনার মতো কঠিন ও চ্যালেঞ্জিং ক্ষেত্রে তাঁর এই সাফল্য অনেক তরুণীকে সেনাবাহিনীতে যোগ দিতে উৎসাহিত করেছে। এর আগেও তিনি একাধিক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। ২০১৯ সালে তিনি আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেন। সেবছর তিনি প্রথম মহিলা অফিসার হিসেবে ইন্ডিয়ার এয়ার ফোর্সের একটি ফ্লাইং ইউনিটে ফ্লাইট কমান্ডার পদ পান। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, দক্ষতা এবং নেতৃত্বের গুণের জন্য তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পান।
10
12
বাচেন্দ্রী পালঃ ভারতের পর্বতারোহীদের মধ্যে অন্যতম নাম বাচেন্দ্রী পাল। প্রথম ভারতীয় নারী হিসেবে তিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন। এই অভিযাত্রা মোটেই সহজ ছিল না। নিজের সাহস, ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রমের জোরে অভিযান চালিয়ে শেষ পর্যন্ত এভারেস্ট জয় করেন।
11
12
সুস্মিতা সেনঃ ভারতের সৌন্দর্য প্রতিযোগিতার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নাম সুস্মিতা সেন। তিনি ১৯৯৪ সালে প্রথম ভারতীয় নারী হিসেবে মিস ইউনিভার্স খেতাব জিতে ইতিহাস তৈরি করেন। মাত্র ১৮ বছর বয়সে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে তিনি এই সম্মান অর্জন করেন। তাঁর আত্মবিশ্বাস, বুদ্ধিমত্তা এবং ব্যক্তিত্ব বিচারকদের মুগ্ধ করেছিল।
12
12
সাইনা নেহওয়ালঃ ভারতের ব্যাডমিন্টন জগতের অন্যতম বড় নাম সাইনা নেহওয়াল। তিনি প্রথম ভারতীয় মহিলা এবং প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে অলিম্পিকে পদক জেতেন। ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে তিনি ব্রোঞ্জ পদক জিতে দেশের ক্রীড়াজগতে নতুন ইতিহাস তৈরি করেন। ২০১৫ সালে তিনি বিশ্ব ব্যাডমিন্টনের একক র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানে পৌঁছন। দীর্ঘ সফল ক্যারিয়ারের পর চলতি বছরের জানুয়ারিতে সাইনা নেহওয়াল ব্যাডমিন্টন থেকে অবসর নেওয়ার ঘোষণা করেন।