ইনস্টাগ্রামে পোস্ট করেও ভিউ কম? ২০২৬ সালে পোস্ট করার সঠিক সময় জানলেই বাড়তে পারে রিচ! জেনে নিন কোন দিন, কোন সময়ে পোস্ট করবেন।
2
10
ভাল কনটেন্ট তৈরি করলেই হবে না। আপনার দর্শক যখন ইনস্টাগ্রামে সক্রিয়, সেই সময়ে পোস্ট করলে প্রথম দিকের রিচ পাওয়ার সম্ভাবনা বাড়ে। আর সেটাই কনটেন্টের পরবর্তী রিচে প্রভাব ফেলতে পারে।
3
10
কাজের দিনে ইনস্টাগ্রামে পোস্ট করার ক্ষেত্রে তিনটি সময় বিশেষভাবে নজরে রাখুন— সকাল ৭টা–৯টা, দুপুর ১১টা–১টা, সন্ধ্যা ৬টা–রাত ৯টা। তবে আপনার নিজের দর্শকের অভ্যাসই শেষ কথা।
4
10
সাধারণভাবে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ইনস্টাগ্রামে ভাল ফল পাওয়ার সম্ভাবনা বেশি। বিশেষ করে সপ্তাহের মাঝে দর্শকের সক্রিয়তা বেশি দেখা যায়। ২০২৬ সালের একটি বিশ্লেষণেও বুধবার ও বৃহস্পতিবার এগিয়ে রয়েছে।
5
10
রিলের ক্ষেত্রে সন্ধ্যার সময়কে গুরুত্ব দিতে পারেন। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা— এই সময়ের মধ্যে পরীক্ষা করে দেখতে পারেন। বুধবার ও বৃহস্পতিবারের সন্ধ্যা বিশেষভাবে নজরে রাখুন।
6
10
দুপুরের বিরতিতে অনেকেই দ্রুত ইনস্টাগ্রাম দেখেন। তাই সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়টি ছবি, ক্যারাউসাল বা তথ্যভিত্তিক পোস্টের জন্য পরীক্ষা করে দেখতে পারেন।
7
10
সকাল ৭টা–৯টা সময়টিও ভাল বিকল্প হতে পারে। বিশেষ করে দিনের শুরুতে ইনস্টাগ্রাম ব্যবহার করা দর্শকদের কাছে পৌঁছতে এই সময় কাজে লাগতে পারে। তবে বৃহস্পতিবারের সকালের সময় নিয়ে ২০২৬-এর ডেটায় বিশেষভাবে ভাল ফল দেখা গিয়েছে।
8
10
শুধু নির্দিষ্ট সময় জানলেই হবে না, কোন দিন পোস্ট করছেন সেটাও গুরুত্বপূর্ণ। সমীক্ষায় শুক্রবার ও শনিবার তুলনামূলক দুর্বল দিন হিসেবে উঠে এসেছে। তাই গুরুত্বপূর্ণ কনটেন্ট সম্ভব হলে সপ্তাহের মাঝে প্রকাশ করার কৌশল নিতে পারেন।
9
10
সঠিক সময়ে পোস্ট করলেই ভাইরাল হওয়ার নিশ্চয়তা নেই। কনটেন্টের মান, দর্শকের আগ্রহ, নিয়মিত পোস্ট, সঠিক সময়— এই চারটি বিষয় একসঙ্গে কাজ করে। তাই শুধু অন্যের সময় অনুসরণ না করে নিজের পেজের ফলাফলও দেখুন।
10
10
ইনস্টাগ্রামের ইনসাইটস দেখুন। কোন সময়ে আপনার অনুগামীরা বেশি সক্রিয়, কোন পোস্টে বেশি লাইক, মন্তব্য, শেয়ার ও সংরক্ষণ হচ্ছে— সেগুলি নোট করুন। কয়েক সপ্তাহ বিভিন্ন সময়ে পোস্ট করে তুলনা করুন।