‘জন বিশ্বাস আইন (সংশোধিত) ২০২৬’ চালু করেছে ভারতীয় রেল। এই আইনের বিভিন্ন ধারায় রেলের বিভিন্ন আইন লঙ্ঘনে জরিমানার অঙ্ক বৃদ্ধি করা হয়েছে। ২০ জুন থেকে এই নতুন আইন কার্যকর হয়েছে।
2
11
যাত্রী পরিষেবায় আরও উন্নতি এবং যাত্রী স্বাচ্ছন্দ্য বজায় রাখতে এই পদক্ষেপ বলে জানিয়েছে রেল। এই আইনের আওতায় কোন কোন নিয়মভঙ্গে কত টাকা জরিমানা করা হবে তা জেনে নিন।
3
11
পশ্চিম রেলের জারি করা একটি বিজ্ঞপ্তি অনুসারে, ১৯৮৯ সালের রেলওয়ে আইনের ১৩৭ এবং ১৩৮ ধারায় উচ্চতর জরিমানা প্রযোজ্য হবে।
4
11
এই আইনে টিকিটবিহীন ভ্রমণের পাশাপাশি ব্যবহৃত, অবৈধ বা অনুপযুক্ত টিকিট নিয়ে ভ্রমণের ক্ষেত্রেও প্রযোজ্য।
5
11
নতুন আইনে টিকিট ছাড়া, অবৈধ টিকিটে ভ্রমণ করলে ফাইন নূন্যতম ৫০০ টাকা। আগে ছিল ২৫০ টাকা। অন্যের টিকিটে ভ্রমণ করলে ফাইন ৫০০ টাকা।
6
11
অনুমতি ছাড়া ভিক্ষাবৃত্তি এবং হকারি করলে ফাইন গুণতে হবে ২০০০ টাকা।
7
11
মদ্যপ অবস্থায় ভ্রমণ, ট্রেনে বিশৃঙ্খলা সৃষ্টি, থুতু ফেলা এবং অশালীন ভাষা ব্যবহার করলে প্রথমবারে ফাইন ১০০০ টাকা। অপরাধের পুনরাবৃত্তিতে ফাইন ৫০০০ টাকা।
8
11
নিষিদ্ধ এলাকায় অনুপ্রবেশে ফাইন ৫০০ টাকা। স্টেশনে বা ট্রেনে ধূমপানে ফাইন ২০০০ টাকা।
9
11
মহিলা কোচ বা মহিলাদের জন্য সংরিক্ষত আসনে পুরুষ যাত্রীদের অনধিকার প্রবেশে ফাইন ২৫০০ টাকা।
10
11
বিপজ্জনক বা আপত্তিকর সামগ্রী বহনে ফাইন ন্যূনতম ১০ হাজার টাকা।
11
11
রেলের সাধারণ নিয়ম বা নির্দেশ অমান্য করলে প্রথমবার ফাইন ২০০০ টাকা। অপরাধের পুনরাবৃত্তিতে ফাইন ৫০০০ টাকা।