বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের ঠিক আগে ভারতের সাজঘরের গোপন তথ্য বলে দিলেন সূর্য। দলের কম্বিনেশন সম্পর্কে সম্যক ধারণা পেয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র।
2
8
কী বলে দিলেন সূর্যকুমার যাদব? ভারত অধিনায়ক খুল্লমখুল্লা জানিয়ে দিলেন ওপেন করতে কে নামবেন।
3
8
আজ শনিবার ওয়াংখেড়েতে ওপেন করতে দেখা যাবে ঈশান কিষানকে। সূর্যকে বলতে শোনা গিয়েছে, ঈশান কিষান ওপেন করবেন। এবং তাঁকে তিন নম্বরের নীচে ব্যাট করতে দেখা যাবে না।
4
8
এর ফলে ঈশান কিষান ও সঞ্জু স্যামসনকে নিয়ে চলা বিতর্কের সমাপ্তি বললেও অত্যুক্তি করা হবে না।
5
8
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের সঙ্গে নিউজিল্য়ান্ডের টি-টোয়েন্টি সিরিজ ছিল। সেই সিরিজে সঞ্জু স্যামসন ব্যর্থ হন।
6
8
পাঁচটা ম্যাচে সঞ্জু স্যামসন মাত্র ৪৬ রান করেন। আর এই ব্যর্থতার জন্যই সঞ্জুর সুযোগ কমে গেল বিশ্বকাপে।
7
8
অন্যদিকে ঈশান কিষান দুর্দান্ত ছন্দে ব্যাট করেন কিউয়িদের বিরুদ্ধে। চারটি ম্যাচে ২১৫ রান করেন এই ব্যাটার। তার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও একটি পঞ্চাশ।
8
8
এই দুরন্ত ছন্দে ব্যাটিংয়ের জন্যই ঈশান কিষানের প্রথম একাদশের দরজা খুলে যাচ্ছে। শনিবার ভারতের প্রথম ম্যাচে ঈশান কিষানকেই দেখা যাবে ওপেন করতে। সঙ্গে থাকবেন অভিষেক শর্মা।