সোনার দৌড় থামার নাম নেই। সাধারণের নাগালের বাইরে চলে যাওয়া এই হলুদ ধাতুটির দাম যে খুব শীঘ্রই ভরিপ্রতি ২ লক্ষ টাকার গণ্ডি ছোঁবে, সেই জল্পনা এখন তুঙ্গে। বিশ্ববাজারের যা মতিগতি, তাতে এই আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না অর্থশাস্ত্রীরা। জানাচ্ছেন কেন সোনা আকাশছোঁয়া হতে পারে।
2
9
রাশিয়া-ইউক্রেন হোক বা মধ্যপ্রাচ্য- যুদ্ধের দামামা বাজলেই বিনিয়োগকারীরা শেয়ার বাজার ছেড়ে সোনায় ভরসা খোঁজেন। দুনিয়া যত অস্থির হবে, সোনার চাহিদা তত বাড়বে।
3
9
জিনিসপত্রের দাম যখন হু হু করে বাড়ে, তখন পাল্লা দিয়ে কমে টাকার ক্ষমতা। সাধারণ মানুষের কাছে তখন সঞ্চয়ের একমাত্র ‘উপায়’ হয়ে দাঁড়ায় সোনা।
4
9
ভারত বা চিনের মতো দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন ডলারের বদলে সোনা মজুত করায় বেশি আগ্রহী। বড় খেলোয়াড়রা যখন বাজারে নামে, তখন দামের পারদ চড়চড়িয়ে বাড়ে।
5
9
আন্তর্জাতিক বাজারে সোনার কারবার চলে ডলারে। আমেরিকার মুদ্রার দাম সামান্য এদিক-ওদিক হলেই বিশ্ববাজারে সোনার দামে বড়সড় বদল দেখা দেয়।
6
9
আমাদের দেশে সোনার খনি নেই বললেই চলে। বিদেশ থেকে সোনা আনার খরচ বা আমদানি শুল্ক যদি সরকার বাড়িয়ে দেয়, তবে আমজনতার পকেটে টান পড়া নিশ্চিত।
7
9
আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক যদি সুদের হার কমায়, তবে লগ্নিকারীরা ব্যাংক ছেড়ে সোনার দিকে ছোটেন। বেশি চাহিদা মানেই চড়া দাম।
8
9
বিয়ে হোক বা উৎসব, বাঙালির কাছে সোনার গয়না কেবল সাজগোজ নয়, একটা সামাজিক মর্যাদাও বটে। এই 'চিরাচরিত' চাহিদাই সোনার দামকে ২ লক্ষের কাছে দিকে ঠেলে দিচ্ছে।
9
9
শেয়ার বাজারে ধস নামতে পারে, কিন্তু সোনা কখনও পুরোপুরি মূল্যহীন হয় না। দীর্ঘমেয়াদী সঞ্চয়ের ক্ষেত্রে সোনা এখনও অপরাজেয়, আর সেই আস্থাই দাম বাড়ার জ্বালানি।