পয়লা ফেব্রুয়ারি রবিবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এটি তাঁর নবম বাজেট। মোদির নেতৃত্বাধীন এনডিএ ৩.০ সরকারের তৃতীয় পূর্ণাঙ্গ বাজেট এটি।
2
7
রবিবাসরীয় সকালে ছুটির দিনে দেশে আগে কখনও বাজেট পেশ করা হয়নি। এই প্রথমবার, ভারতের ইতিহাসে, রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ করা হচ্ছে। সকাল ১১টা থেকে শুরু হবে বাজেট।
3
7
অতীতে ২৮ ফেব্রুয়ারি বিকেলে বাজেট পেশ করা হত। ব্রিটিশ আমলের প্রথা মেনে ফেব্রুয়ারির শেষ ওয়ার্কিং ডে-তে বিকেল পাঁচটায় বাজেট পেশ করা হত। ব্রিটিশ আমলের সেই রীতি বদলে যায় ১৯৯৯ সালে।
4
7
১৯৯৯ সালে অটল বিহারী বাজপেয়ীর সরকার সকাল ১১ টায় বাজেট পেশ করে প্রথা ভেঙে দেয়। ১৯৯৯ সালে তৎকালীন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা প্রথমবারের মতো সকাল ১১ টায় বাজেট পেশ করেন এবং তারপর থেকে বাজেট পেশ করা শুরু হয় সকাল ১১ টায়।
5
7
১৯৯৯ সালে ২৮ ফেব্রুয়ারি রবিবার ছিল। তাই ২৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় বাজেট পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা।
6
7
২০১৭ সালে বাজেট পেশের সময় আবারও প্রথা ভাঙা হয়। ২০১৭ সালে অরুণ জেটলি বাজেট পেশের দিন বদলে পয়লা ফেব্রুয়ারি করেন। যাতে নতুন অর্থবর্ষের আগে সবাই প্রস্তুতির সময় পায়।
7
7
তখন থেকেই পয়লা ফেব্রুয়ারি সকাল ১১টায় বাজেট পেশ করা হয়। এর ফলে সরকারি প্রকল্পের কাজেও সুবিধা হয়। ব্যবসায়ীরাও নতুন আর্থিক বছরের জন্য ভালভাবে পরিকল্পনা করার সুযোগ পান।