কাঁটাতারের নাম শুনলেই যে দৃশ্য সকলের চোখের সামনে ভাসে, তা সিনেমা, সিরিজের পর্দায় হামেশাই দেখা যায়। রাইফেল হাতে দাঁড়িয়ে থাকেন সেনা জওয়ানরা। দুই দেশের সেনারা দিনরাত এক করে কাঁটাতারের পাশেই দাঁড়িয়ে।
2
8
আঁটসাঁট নিরাপত্তার বলয় থাকে কাঁটাতারের আশেপাশে। কিন্তু তা সত্ত্বেও কাঁটাতারে কাচের বোতল ঝোলানো থাকে কেন জানেন?
3
8
জানেন কি, ভারত-পাক সীমান্তে কাঁটাতারে ঝোলানো থাকে সারি সারি কাচের বোতল। তাও আবার সেনাবাহিনীর সুবিধার্থে। এটিও নিরাপত্তা ব্যবস্থার একটি অংশ।
4
8
বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারের পর আর্বজনার স্তূপেই যে কাচের বোতল ছুড়ে ফেলেন, সেটিই দেশকে রক্ষা করতে সাহায্য করে। অনেকেই তা জানেন না। দেশের রক্ষায়, সুরক্ষার জন্য কাঁটাতারে ঝোলানো থাকে কাচের বোতল।
5
8
সীমান্তে নিরাপত্তা শুধুমাত্র রাইফেল, বন্দুক, সিসিটিভি ক্যামেরা, উচ্চ মানের প্রযুক্তিতেই সীমাবদ্ধ নয়। কয়েকটি সীমান্ত দুর্গম এলাকায় অবস্থিত। যেখানে ভারী বৃষ্টি, তুষারপাত, ঘন কুয়াশা থাকে বিভিন্ন ঋতুতে।
6
8
সব সীমান্ত এলাকায় থার্মাল ক্যামেরা, সেন্সর, অ্যালার্ম সিস্টেম বসানো যায় না। এমনকী তা থাকা সত্ত্বেও সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশকারী, বন্যপশুরা ঢুকে পড়তে পারে। যা সিসিটিভি ক্যামেরায় অনেক সময় ধরা পড়ে না।
7
8
কিন্তু কাচের বোতল থাকলে, কাঁটাতারে খানিকটা নাড়াচাড়া করলেই তাতে শব্দ হয়। কাঁটাতার সরাতে গেলেই কাচের বোতলে আওয়াজ হয়। সেই শব্দ দ্রুত সেনাবাহিনীর কানে পৌঁছয়। ফলে দ্রুত পদক্ষেপ করতে পারে তারা।
8
8
কাচের বোতল আসলে অ্যালার্মের জন্য কাজে লাগানো হয়। এর জন্য বিদ্যুতের খরচ হয় না, ইন্টারনেট লাগে না। কোনও খরচ ছাড়াই সব আবহাওয়ায় নিরাপত্তা ব্যবস্থায় কাজে লাগানো যায়।