ইউসেফ এজেজারির পরে আরও এক বিদেশি স্ট্রাইকার আসছেন ইস্টবেঙ্গলে। তাঁকে নিয়ে স্বপ্ন দেখা শুরু লাল-হলুদে। এগিয়ে আসছে আইএসএল। দ্রুতই তিনি কলকাতায় পা রাখবেন বলে শোনা যাচ্ছে।
2
8
তিনি ডেনমার্কের স্ট্রাইকার। পঁচিশ বছর মাত্র বয়স তাঁর। এই দেশের ফুটবলে প্রথমবার পা রাখা তাঁর। ছাপ ফেলতে চান ভিনদেশি তারা।
3
8
ডেনমার্ক, আইসল্যান্ড, ফারো দ্বীপপুঞ্জের একাধিক ক্লাবে খেলা স্ট্রাইকার এবার লাল-হলুজ জার্সি পিঠে চাপাবেন। আমেরিকার ক্লাব মনটেরে বে-তে খেলেছেন গতবছর।
4
8
ইস্টবেঙ্গলের জোড়া বিদেশি স্ট্রাইকার দরকার। সেই কারণেই দ্বিতীয় বিদেশি স্ট্রাইকারকে দলে আনা।
5
8
তাঁর নাম অ্যান্টন সোবার্গ। খুব শীঘ্রই তিনি এসে পড়বেন বলে খবর। তবে হাতে তিনি বেশি সময় পাচ্ছেন না। দ্রুত মানিয়ে নিতে হবে তাঁকে।
6
8
আইএসএলে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ১৬ তারিখ। লাল-হলুদের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। প্রস্তুতি চলছে পুরোদমে।
7
8
ওয়াকিবহাল মহল মনে করছে সোবার্গের বয়স অল্প। ফলে তিনি খুব ক্ষিপ্র। গোলখিদে রয়েছে। বাকিটা সময় বলবে। যত দ্রুত তিনি দলের সঙ্গে মানিয়ে নিতে পারবেন, ততই লাভবান হবে ইস্টবেঙ্গল।
8
8
বেশ কয়েকজন ফুটবলারের জীবনপঞ্জী হাতে এসেছিল। তাঁদের মধ্যে থেকে সোবার্গকে পছন্দ করা হয়েছে। তিনমাসের জন্য তিনি আসছেন লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবে। খবর এমনটাই।