রাজি থেকে বর্ডার-স্বদেশ ছবির এই গানগুলোতেই ফুটে উঠেছে দেশপ্রেমের গাঁথা! স্বাধীনতা দিবসে শুনুন এই দেশাত্মবোধক গান
নিজস্ব সংবাদদাতা
১৫ আগস্ট ২০২৬ ১২ : ১৪
শেয়ার করুন
1
9
১৫ আগস্ট গোটা দেশজুড়ে পালিত হচ্ছে ৮০তম স্বাধীনতা দিবস। চলছে পতাকা উত্তোলন। স্বাধীনতা সংগ্রামীদের দীর্ঘ লড়াইয়ের পর পাওয়া এই স্বাধীনতাকে উদ্যাপন করুন এই দেশাত্মবোধক গানগুলোর সঙ্গে। ছবি- সংগৃহীত
2
9
তালিকায় প্রথমে থাক '৮৩' ছবি থেকে 'লেহরা দো' গানটি। প্রীতমের কম্পোজ করা গানটি গেয়েছিলেন অরিজিৎ সিং। ছবি- সংগৃহীত
3
9
'কেশরী' ছবির 'তেরি মিট্টি' গানটি দেশপ্রেমের বার্তা দেয়। অর্কপ্রভ মুখার্জি কম্পোজ করেছেন, গেয়েছেন বি প্রাক।ছবি- সংগৃহীত
4
9
'রাজি' ছবির 'অ্যায় ওয়াতান' গানটি তো থাকবেই তালিকায়। দেশের জন্য আত্মবলিদান, দেশপ্রেমের কথা গানটির প্রতিটি ছত্রে ফুটে উঠেছে। গুলজারের লেখা গানটি গেয়েছিলেন সুনিধি চৌহান। ছবি- সংগৃহীত
5
9
'রাজকাহিনী' বা এই ছবির হিন্দি ভার্সন 'বেগমজান' -এর 'ভারত ভাগ্য বিধাতা' থাকবে এই তালিকায়। জাতীয় সঙ্গীত জন গণ মন এর বাকি অধ্যায়গুলো রয়েছে এই গানে। ছবি- সংগৃহীত
6
9
'চক দে ইন্ডিয়া'র টাইটেল ট্র্যাকটিও এই বিশেষ দিনে শুনতে পারেন। শাহরুখ খান অভিনীত ছবিটির এই জনপ্রিয় গানটি গেয়েছিলেন সুখবিন্দর সিং। ছবি- সংগৃহীত
7
9
'স্বদেশ' ছবির টাইটেল ট্র্যাকও থাকবে এই তালিকায়। দেশপ্রেমের কথা সুন্দর ভাবে বর্ণনা করা হয়েছে এখানে। এ আর রহমান গানটি গেয়েছিলেন। ছবি- সংগৃহীত
8
9
দেশপ্রেমের গানের কথা হচ্ছে আর সেখানে 'বর্ডার' ছবির 'সন্দেশে আতে হ্যায়' থাকবে না তাই কখনও হয়? ২০০০ সালের গোড়ার দিকে মুক্তি পাওয়া এই ছবির গান দারুণ হিট। ছবি- সংগৃহীত
9
9
'দ্য লেজেন্ড অফ ভগৎ সিং' ছবির 'রং দে বসন্তী চোলা' গানটিতে স্বাধীনতা সংগ্রামীদের মনোভাব ফুটিয়ে তোলা হয়েছিল। আজকের দিনে এই গানটিও আপনার প্লেলিস্টে থাকতে পারে।ছবি- সংগৃহীত