হর ঘর তিরঙ্গায় অংশ নিতে চলেছেন? স্বাধীনতা দিবসের আগে অবশ্যই জেনে নিন এই ১০ নিয়ম
নিজস্ব সংবাদদাতা
১০ আগস্ট ২০২৬ ১৪ : ০৬
শেয়ার করুন
1
12
১৫ আগস্ট, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে হর ঘর তিরঙ্গা ক্যাম্পেনে অংশ নিতে চলেছেন? তাহলে অবশ্যই জেনে নিন এই ১০ নিয়ম। ছবি- সংগৃহীত
2
12
বাড়িতে যে পতাকা লাগাবেন ভাবছেন সেটা যেন অবশ্যই সুতি, পলিস্টার, উল, সিল্ক বা খাদির হয়। হাতে বা মেশিনে বানানো, উভয় পতাকা লাগাতে পারেন। ২০২১ সালের অ্যামেন্ডমেন্ট পলিস্টার এবং মেশিনে বানানো পতাকা লাগানোর অনুমতি দেয় ভারতীয় নাগরিকদের। ছবি- সংগৃহীত
3
12
ভারতীয় পতাকা বাড়িতে লাগালে সেটাকে অবশ্যই যথাযথ সম্মান দেওয়া প্রয়োজন। যেমন তেমন করে লাগিয়ে দিলে হবে না। ছবি- সংগৃহীত
4
12
কখনও ছেঁড়া, ধুলোমাটি লাগা, কুঁচকে যাওয়া পতাকা লাগাবেন না। উল্টো পতাকাও লাগাবেন না। ছবি- সংগৃহীত
5
12
অন্য পতাকা লাগানো আছে এমন স্ট্যান্ডে ভারতের জাতীয় পতাকা লাগাবেন না। দেশের জাতীয় পতাকাকে যথাযথ সম্মান দিয়ে আলাদা স্ট্যান্ডে রাখুন সর্বদা। ছবি- সংগৃহীত
6
12
জাতীয় পতাকার সমান উচ্চতায় অন্য পতাকাও লাগাবেন না। জাতীয় পতাকা সবসময় বাকি পতাকার থেকে উঁচুতে থাকবে। ছবি- সংগৃহীত
7
12
জনসাধারণ বা কোনও বেসরকারি প্রতিষ্ঠান বা শিক্ষাপ্রতিষ্ঠান ভারতীয় পতাকাকে যথাযথ সম্মান দিয়ে যে কোনও দিন বা বিশেষ সময় উত্তোলন করতে পারেন। ছবি- সংগৃহীত
8
12
রাতেও চাইলে পতাকা উত্তোলন করতে পারবেন। এবং বাড়িতে রাখতে পারবেন। ২০২২ সালের জুলাই মাসের অ্যামেন্ডমেন্ট অনুযায়ী খোলা জায়গায় বা কোনও বাড়িতে দিন বা রাতে, উভয় সময়ই পতাকা উত্তোলন করতে পারেন, এবং সেভাবেই সেটাকে রাখতে পারেন। ছবি- সংগৃহীত
9
12
চাইলে কি গাড়িতেও জাতীয় পতাকা লাগাতে পারেন? না, ফ্ল্যাগ কোড যাঁদের এই অনুমতি দেয়, অর্থাৎ দেশের রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, গভর্নর, প্রমুখরাই কেবল তাঁরাই গাড়িতে জাতীয় পতাকা লাগাতে পারেন। ছবি- সংগৃহীত
10
12
ফেস্টুন, বা ঘর সাজানোর জন্য কোনও ভাবেই ভারতীয় পতাকা লাগানো যাবে না। জাতীয় পতাকাকে সবসময় সম্মান জানাতে হবে। ছবি- সংগৃহীত
11
12
কখনও জাতীয় পতাকাকে মাটিতে পড়তে দেবেন না। বা তার সুতোকে মাটি বা জলে পড়তে দেবেন না। ছবি- সংগৃহীত
12
12
ভারতের জাতীয় পতাকার যে নির্দিষ্ট রেশিও আছে, ৩:২ এর অর্থাৎ রেকট্যাঙ্গেল, সেই আকার মেনেই পতাকা লাগাতে হবে। যেমন খুশি সাইজ বা আকারের পতাকা লাগানো যাবে না বাড়িতে।ছবি- সংগৃহীত