স্ত্রীকে চাকরি ছেড়ে দেওয়ার জন্য জোরাজুরি। কারণ? চাকরি না করে শাশুড়ির দেখভাল করার নির্দেশ দিয়েছিলেন স্বামী। চাকরিতে সময় নষ্ট না করে, ঘরের কাজে মন দিতে এবং শাশুড়ির প্রতি আরও যত্নশীল হতে জোরাজুরি করছিলেন স্বামী।
2
8
স্বামীর এহেন দাবি শুনেই রাগের পারদ চড়েছিল স্ত্রীর। অবশেষে চরম পদক্ষেপ করলেন তিনি। মনোমালিন্যের কারণে শেষমেশ বিচ্ছেদের পথেই হাঁটল দম্পতি।
3
8
জানা গেছে, এক স্কুলেই সহপাঠী ছিলেন তাঁরা। প্রেমের শুরু স্কুলজীবন থেকেই। এরপর একসঙ্গে কলেজে পড়াশোনা এবং চাকরি। তারপর বিয়ে এবং দুই সন্তান নিয়ে সুখের সংসার ছিল তাঁদের।
4
8
পেশায় দম্পতি তথ্যপ্রযুক্তি কর্মী ছিলেন। ন'মাসের অন্তঃসত্ত্বা থাকাকালীনও কাজ করেছেন অফিসে। পরিবারের জন্যেই রোজগার করতেন তিনি।
5
8
সমস্যা শুরু হল, যখন স্বামীর মা, অর্থাৎ যুবতীর শাশুড়ি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তিনি শয্যাশায়ী ছিলেন। এই পরিস্থিতিতে স্বামী স্ত্রীকে নির্দেশ দেন, চাকরি ছেড়ে দিতে। চাকরি ছেড়ে বাড়িতে থেকে মায়ের দেখভাল করতে বলেন।
6
8
যুবতী অফিসে ছুটি নিয়েও শাশুড়ির দেখভাল করতে রাজি ছিলেন। কিন্তু চাকরি ছাড়তে চাননি। এমনকী তাঁর মা এসে সন্তানদের দেখাশোনা করবেন, এমন প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তাতেও রাজি হননি স্বামী ও শাশুড়ি।
7
8
যা ঘিরে ক্রমেই দাম্পত্য কলহ চরম পর্যায়ে পৌঁছয়। মানসিক চাপ সহ্য করতে না পেরে সন্তানদের নিয়ে বাপের বাড়িতে চলে যান যুবতী।
8
8
দিন কয়েক পরেই স্বামীর থেকে বিচ্ছেদের আইনি নোটিশ পান তিনি। অবশেষে ডিভোর্সের জন্য রাজি হন যুবতীও। যে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যুবতীর বান্ধবী। তবে কোথায় ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি।