হার্ট, চোখের মহৌষধ! পাতে রাখুন শুধু এই সুপারফুড, হাড় রাখে মজবুত
নিজস্ব সংবাদদাতা
৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৭ : ১৮
শেয়ার করুন
1
6
মিষ্টি আলু খেতে অনেকেই ভালবাসেন। এটি স্বাস্থ্যকর স্ন্যাক হিসাবে জনপ্রিয়তা পেয়েছে। গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট ও হেপাটোলজিস্ট ডা. শুভম বৎস্য জানান, মিষ্টি আলু আসলে একটি সুপারফুড, যা নিয়মিত খাদ্যতালিকায় রাখা উচিত। তাঁর মতে, শীতকালে পাওয়া সবচেয়ে উপকারী অথচ উপেক্ষিত খাবারগুলির মধ্যে মিষ্টি আলু অন্যতম।
2
6
ডা. বৎস্যের মতে, মিষ্টি আলুতে রয়েছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট ও ফাইবার, যা অন্ত্রের ভাল ব্যাকটেরিয়াকে পুষ্টি জোগায়। এই ব্যাকটেরিয়াগুলি শরীরে শর্ট-চেন ফ্যাটি অ্যাসিড তৈরি করে, বিশেষ করে বিউটেরেট, যা অন্ত্রের আস্তরণকে মজবুত করে এবং হজমশক্তি উন্নত করে। পাশাপাশি মিষ্টি আলুর কার্বোহাইড্রেট ও ফাইবার ধীরে ধীরে শক্তি সরবরাহ করে, ফলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। এটি হজমের জন্য উপকারী। রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্যও ভাল।
3
6
শুধু অন্ত্রের স্বাস্থ্যের জন্যই নয়, মিষ্টি আলু রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সহায়ক। চিকিৎসকের মতে, এতে থাকা রেজিস্ট্যান্ট স্টার্চ রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমাতে পারে এবং একই সঙ্গে ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে।
4
6
মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন রয়েছে, যা শরীরে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। ডা. বৎস্য জানান, ভিটামিন এ রোগপ্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। এছাড়াও এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ক্ষতি সারাতে এবং চোখে দীর্ঘদিন ভাল রাখতে সাহায্য করে।
5
6
এছাড়া মিষ্টি আলুতে ম্যাঙ্গানিজ ও পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ রয়েছে, যা বিশেষ করে মেনোপজ-পরবর্তী সময়ে মহিলাদের হাড় ভাল রাখতে সহায়ক। ম্যাঙ্গানিজ শরীরের জন্য অল্প পরিমাণে হলেও অত্যন্ত জরুরি একটি খনিজ, যা খাবারের মাধ্যমেই গ্রহণ করতে হয়।
6
6
কতটা মিষ্টি আলু খাওয়া উচিত, সে বিষয়েও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ। ডা. বৎস্যের মতে, ১০০ গ্রাম মিষ্টি আলুতে প্রায় চার গ্রাম ফাইবার থাকে, যা সারাদিন পেট ভরা রাখতে সাহায্য করে এবং মিষ্টি খাওয়ার ইচ্ছাও কমায়। তাই রোজের খাদ্যতালিকায় পরিমিত পরিমাণে মিষ্টি আলু যোগ করা শরীরের জন্য উপকারী হতে পারে।