কয়েক দিনের মেঘলা আকাশ আর টানা বৃষ্টির পর অবশেষে কিছুটা স্বস্তি কলকাতায়। শহরের আকাশে সাময়িক রোদ উঠলেও বৃষ্টি কিন্তু এখনই পুরোপুরি পিছু হটছে না।
2
10
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপ ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে। তবে আজ দুপুরেই কলকাতায় হালকা থেকে মাঝারি পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, ভারী বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গ।
3
10
আজ দিনভর কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় শহরের দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
4
10
আজ, বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা।
5
10
গত ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। দুটোই স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি কম। আর বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৫.১ মিলিমিটার।
6
10
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে জেলাগুলিতে বিশেষ সতর্কতা- কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও হাওড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি।
7
10
এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
8
10
অন্যদিকে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আজ দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
9
10
ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কয়েকটি জায়গায়।
10
10
উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই ৩০ থেকে ৪০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।