হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকঘণ্টায় দক্ষিণ চব্বিশ পরগনার বেশকিছু অংশে বজ্রবিদ্যুৎ, শিলা বৃষ্টির সম্ভাবনা। বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
4
8
অন্যদিকে, আগামী কয়েকঘণ্টায় দুই মেদিনীপুরেও ঝড়-জলের আশঙ্কার কথা জানাচ্ছে হাওয়া অফিস। বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি। সঙ্গে দোসর হতে পারে বৃষ্টি।
5
8
অন্যদিকে, পরবর্তী ২ থেকে ৩ঘণ্টায় দুই মেদিনীপুরে মাঝারি বজ্রবিদ্যুৎ, মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস, জারি হলুদ সতর্কতা।
6
8
আগামী কয়েকঘণ্টায় ঝোড়ো ব্যাটিং চলতে পারে ঝড় বৃষ্টির, তিন জেলাতেও। পুরুলিয়া, মালদহ এবং মুর্শিদাবাদে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে কিছুক্ষণেই।
7
8
আগামী বৃহস্পতিবারেও দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে। আগামী শুক্রবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। তবে কোনও সতর্কতা নেই।
8
8
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাতদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সব জেলায় ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা এবং বুধবার কমলা সতর্কতা জারি রয়েছে।